ক্রমাগত হেঁচকি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে। তিনি বর্তমানে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি আছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় এমনটি জানিয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বলসোনারোর পেটে ব্যথা ছিল। এ ছাড়া গত সপ্তাহ থেকে ক্রমাগত হেঁচকি হচ্ছে তাঁর। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দাঁতে অস্ত্রোপচারের পর গত সপ্তাহ থেকেই ক্রমাগত হেঁচকি হচ্ছে বলসোনারোর।
সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অস্ত্রোপচারের দরকার হতে পারে।
এর আগে বলসোনারোর ছেলে ফ্লেভিও বলসোনারো একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বাবাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো। তখনো হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৬ ঘণ্টা আগে