
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বিমানবন্দরের নিকটস্থ একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আজ মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরটি ‘গুরুতর বিদ্যুৎ-বিভ্রাট’-এর সম্মুখীন হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।
এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও তথ্যের জন্য তাঁদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, ‘অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে কাজ করছে। তবে আমরা নিশ্চিত নই, বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম আবার কখন চালু হবে। কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
যুক্তরাজ্যের এই বৃহত্তম বিমানবন্দরে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০টি উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করে। গত বছর রেকর্ড ৮৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরের টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন।
হিথ্রোর ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ১২০টি উড়োজাহাজ হিথ্রোর উদ্দেশে আকাশে রয়েছে, যেগুলো অন্য বিমানবন্দরে অবতরণ করতে হবে, আর না হয় যেখান থেকে এসেছিল, সেখানে ফিরে যেতে হবে।
এদিকে লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, পশ্চিম লন্ডনের হেইস এলাকায় অবস্থিত সাবস্টেশনে আগুন লেগে হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আগুন নেভাতে ১০টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ৭০ জন দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশপাশের এলাকা থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এলএফবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। জরুরি সেবাগুলো রাত ১১টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এলএফবির সহকারী কমিশনার প্যাট গুলবর্ন বলেন, ‘আমাদের দমকলকর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য নিরলসভাবে কাজ করছেন। এতে দীর্ঘ সময় লাগবে, তাই আমরা সবাইকে অনুরোধ করছি যতটা সম্ভব এই এলাকা এড়িয়ে চলতে।’
এলএফবি আরও জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০০ মিটার এলাকা ঘিরে রাখা হয়েছে। আগুন থেকে বিপুল পরিমাণে ধোঁয়া তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
জ্বালানি সরবরাহকারী সংস্থা স্কটিশ অ্যান্ড সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আগুনের কারণে ১৬ হাজার ৩০০টিরও বেশি বাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ইরান যুদ্ধের প্রভাবে রান্নার গ্যাসের সরবরাহ সংকুচিত হয়ে আসছে ভারতজুড়ে। এ কারণে, দেশটিতে রেস্তোরাঁ ও হোটেলগুলো আজ মঙ্গলবার সম্ভাব্য বিঘ্ন এবং এমনকি বন্ধ হয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শিল্পখাতের অনুরোধগুলো পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগে
ইরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছিলেন, যুদ্ধ প্রায় শেষের পথে, তখনই তেহরানের এই হুঁশিয়ারি ছিল তার বক্তব্যের সরাসরি জবাব। আজ মঙ্গলবার ইরান এই ঘোষণা দিয়েছে বলে
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দিচ্ছেন। একই সময়ে তাঁর কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাঁকে একটি ‘এক্সিট র্যাম্প’ বা ‘প্রস্থানপথ’ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। কারণ, তেলের দাম দ্রুত বাড়ছে এবং দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রি
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান ইরানের মার্কিন–ইসরায়েলি আগ্রাসন তেল সরবরাহে বিঘ্ন ঘটানোয় এবং জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় সরকারি কর্মীদের হোম অফিস বা ঘরে বসে কাজের আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে শক্তি সাশ্রয়ের আরও নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
২ ঘণ্টা আগে