
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ‘পূর্ণাঙ্গ সমাধান’–এর খুব কাছাকাছি পৌঁছেছে। ট্রাম্প বলেছেন, গত দুই দিনে দুই দেশ মধ্যপ্রাচ্যে পারস্পরিক বৈরিতা সম্পূর্ণভাবে নিরসনের বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের সঙ্গে সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো আলাপ হয়নি।
ইরানি বার্তা সংস্থা ফার্স নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইরানি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি, ‘মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়।’ সূত্রের দাবি, ইরান বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলার সতর্কতা দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন।’
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে উল্লেখ করেছিলেন, যদিও ওই সূত্র এমন কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে। এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ফার্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ‘সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি।’ তাঁর দাবি, ‘আমাদের লক্ষ্যবস্তু পশ্চিম এশিয়ার সব বিদ্যুৎকেন্দ্র হবে—এ কথা শোনার পর তিনি পিছু হটেছেন।’
এদিকে, আফগানিস্তানের কাবুলে অবস্থিত ইরানি দূতাবাসও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিলম্বিত করার বিষয়ে ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে। দূতাবাসটি বলেছে, ‘ইরানের কঠোর সতর্কবার্তার’ পর ট্রাম্প হামলা থেকে বিরত থাকেন। এদিকে তাসনিম নিউজ এজেন্সিও মন্তব্য করেছে, ‘ট্রাম্প পিছু হটেছেন!’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে কি না—এ নিয়ে বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী তথ্য সামনে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে দাবি করার পর ইরানের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংকট নিরসনে আকস্মিক পাঁচ দিন হামলা স্থগিতের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। ট্রাম্পের এই নমনীয় সিদ্ধান্তকে ‘কৌশলগত আত্মসমর্পণ’ হিসেবে অভিহিত করে ইরানের ভেতরে নতুন দফায় বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি...
১ ঘণ্টা আগে
ফেব্রুয়ারির শেষদিকে ইরান ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে জেরাল্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন—এই দুটি রণতরি থেকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিশাল বিমান হামলা চালানো হয়। কয়েক ডজন যুদ্ধবিমান সমৃদ্ধ এই রণতরি দুটি ইরান অভিযানে মূল ভূমিকা পালন করেছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ফোনালাপ করেছেন। তেহরানের উদ্যোগে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ফোনালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অবিলম্বে যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সমাধানের আহ্বান...
১ ঘণ্টা আগে