ঢাকা: করোনার রোগীদের জন্য জীবনরক্ষাকারী আরেকটি চিকিৎসা পদ্ধতির খোঁজ পাওয়া গেছে । এই চিকিৎসা পদ্ধতির নাম মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এটি একটি ব্যয়বহুল চিকিৎসা। এই চিকিৎসায় দেহের প্রদাহজনক প্রতিক্রিয়াকে কমানো হয় না বরং শক্তিশালী অ্যান্টিবডিগুলোকে শরীরের শিরায় ঢুকিয়ে দেওয়া হয় ভাইরাসগুলোকে নিষ্ক্রিয় করার জন্য।
থেরাপিটির ট্রায়ালের দেখা গেছে, হাসপাতালের ভর্তি গুরুতর করোনা রোগীদের তিনজনের মধ্যে একজনকে এটি সেরে উঠতে সহায়তা করে করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি ১০০ জনের মধ্যে ছয় জনের জীবন বাঁচাতে পারে এই চিকিৎসা পদ্ধতি।
জানা গেছে, যাদের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়নি তাঁদেরকেই এই চিকিৎসা দেওয়া যাবে। যার খরচ পড়বে এক হাজার পাউন্ড থেকে দুই হাজার পাউন্ড পর্যন্ত।
ট্রায়ালের সময় এই থেরাপির চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন ৩৭ বছর বয়সী কিম্বার্লি ফেদারস্টোন। তিনি বলেন, আমি খুবই ভাগ্যবান কারণ যখন আমি হাসপাতালে গিয়েছি তখনই সেখানে এই থেরাপির ট্রায়াল চলছিল। আমি এই ট্রায়ালের অংশ হতে পেরে খুবই আনন্দিত। আমি একটি সফল চিকিৎসা ব্যবস্থার অংশ হতে পেরেছি।
মনোক্লোনাল অ্যান্টিবডি নামের এই চিকিৎসা পদ্ধতি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেজেনারন। এই থেরাপির কারণে ভাইরাস কোষে আক্রমণ করতে পারে না এবং প্রতিলিপিও তৈরি করতে দেয় না।
যুক্তরাজ্যে এক হাজার রোগীর ওপর এই থেরাপির ট্রায়াল চালানো হয়।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, এই থেরাপি মৃত্যুর ঝুঁকি কমায়, হাসপাতালতে থাকার সময় কমায় এবং এটি নিলে ভ্যান্টিলেটরের প্রয়োজন হয় না।
এ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান তদন্তকারী স্যার পিটার হরবায় বলেন, অ্যান্টিবডি থেরাপি করোনা সারাতে সঠিক চিকিৎসা কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আরও কিছু গবেষণা হলে এটি স্পষ্ট হবে। করোনা থেকে সেরে ওঠা রোগীদের প্লাজমা দিয়ে করোনার চিকিৎসার কার্যকারিতা এখনো প্রমাণিত হয়নি।
তবে মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রায়ালে ল্যাবে তৈরি দুইট নির্দিষ্ট অ্যান্টিবডির অনেক ডোজ ব্যবহার করা হয়েছে যেটি ভাইরাসের। যা মহামারী ভাইরাসকে দূর করতে পারে।
গত বছরের জুনে ডেক্সামেথাসনকে করোনার চিকিৎসায় প্রথম জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে ঘোষণা দেয় ব্রিটিশ বিজ্ঞানীরা। ডেক্সামেথাসন ভেন্টিলেশন ও অক্সিজেনের প্রয়োজন হয় এমন রোগীদের জীবন বাঁচাতে অত্যন্ত কার্যকর বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা।

সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর মিয়ানমারের গৃহযুদ্ধে সব পক্ষ মিলিয়ে নিহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া সংঘাত, বাস্তুচ্যুতি, দুর্ভিক্ষের ঝুঁকি, চীনের ভূমিকা এবং যুদ্ধের মানবিক মূল্য নিয়ে বিস্তারিত।
১ ঘণ্টা আগে
ভারত ও পাকিস্তানের ১১৭ জন বিশিষ্ট ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে যৌথ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁরা দুই দেশকে পুনরায় আলোচনা শুরু করতে এবং কূটনৈতিক মাধ্যমগুলো সচল করার আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন...
১ ঘণ্টা আগে
রাশিয়ার রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় শহরের বিভিন্ন আবাসিক এলাকা, অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথিতে থাকা এক নারী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। তিনি এখন ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কা করছেন। তাঁর মামলার নথি পরিচালনা নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে বলে মঙ্গলবার...
৩ ঘণ্টা আগে