
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাত্র তিনজন ব্যক্তির জন্য লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। পাশাপাশি তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘নিজের চেয়ে ২০ গুণ বড় কারও সঙ্গে যুদ্ধ শুরু করে আশা করা যায় না যে, মানুষ আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে।’
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন এর এক দিন আগেই ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেছিলেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের শুরু বিষয়ে ধারণা নিয়ে ‘বিকৃত বাস্তবতায়’ কাজ করছে। পরে ট্রাম্প যুদ্ধ শুরুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক প্রেসিডেন্ট বাইডেনকেও দায়ী করেন।
স্থানীয় সময় আজ সোমবার জেলেনস্কি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘যখন আপনি যুদ্ধ শুরু করবেন, তখন আপনার জানা উচিত যে, আপনি সেই যুদ্ধে জিততে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আপনাদের লাখ লাখ মানুষ মারা গেছে। তিনজন মানুষের কারণে লাখ লাখ মানুষ মারা গেছে। ধরা যাক পুতিন এক নম্বর, কিন্তু বাইডেন—যার কোনো ধারণাই ছিল না তিনি কী করছেন—তিনি দুই নম্বর এবং জেলেনস্কি। আর আমি শুধু এটি বন্ধ করার চেষ্টা করতে পারি।’
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধবিরতির প্রচেষ্টায় ‘অগ্রগতি’ লাভ করছে, যা গত কয়েক সপ্তাহে কোনো ফলাফল দেয়নি। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি ইতিমধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।’
এর আগে, ‘সিক্সটি মিনিটস’ সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমাকে যে বিকৃত বাস্তবতা দেখানো হচ্ছে, আমি তাতে অংশ নিতে চাই না।’ ট্রাম্পের অতীতে করা যুদ্ধ শুরুর অভিযোগ এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে তাঁর তিক্ত ওভাল অফিসের বৈঠকের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘প্রথমত, আমরা কোনো হামলা করিনি।’ ভলোদিমির জেলেনস্কি ভ্যান্স সম্পর্কে বলেন, ‘আমার মনে হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট কোনো না কোনোভাবে পুতিনের কাজকে ন্যায্যতা দিচ্ছেন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি বোঝানোর চেষ্টা করেছি, মাঝামাঝি কিছু খোঁজার সুযোগ নেই। এখানে একজন আগ্রাসী এবং একজন ভুক্তভোগী। রুশরা আগ্রাসী, আর আমরা ভুক্তভোগী।’
সোমবার ট্রাম্পের ওভাল অফিসে সাংবাদিকদের কাছে করা এই মন্তব্য এবং এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জেলেনস্কি ও বাইডেনকে যুদ্ধ শুরুর জন্য দায়ী করা মূলত জেলেনস্কির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরান কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত....
১৫ মিনিট আগে
গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। এর মধ্যে বিশেষ ধরনের উভচর হামলা বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ইউনিটও রয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা সামনে রয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
১১ ঘণ্টা আগে