
মানব পাচারের জন্য এখন আর কোথাও যাওয়ার দরকার হয় না, অনলাইনেই কার্যসিদ্ধি হয় পাচারকারীদের। সামাজিক যোগাযোগের মাধ্যমের ব্যাপক প্রসারের যুগে এখন সহজেই বন্ধুত্বের ছলে মানুষকে শিকার বানানো যায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এমন তৎপরতা দেখা যায়। বাইরের অনেক দেশের বহু মানুষের সঙ্গেও বন্ধুত্বের ভাব জমিয়ে প্রতাণার ফাঁদে ফেলে তাদের ‘দাস বা দাসী’র জীবনযাপনে বাধ্য করেন। এই ঘটনা অহরহ ঘটলেও এই অপরাধীদের রুখতে এই অঞ্চলে তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
অনলাইনে চাকরির প্রলোভনে সাড়া দিয়ে এমনিভাবেই মানব পাচারকারীদের খপ্পরে পড়েছিলেন বাংলাদেশের নাগরিক মোহাম্মদ আব্দুস সালাম। কম্বোডিয়ায় কার্যত দাসের জীবনযাপন করতে হয়েছে তাকে। তাকে বাধ্য করেই বিভিন্ন দেশ থেকে চাকরির নামে মানুষ শিকারের কাজ শুরু করে পাচারকারীরা।
তখন সালামের কাজই ছিল অনলাইনে বিভিন্ন দেশের মানুষকে খুব ভালো চাকরি বা ক্রিপ্টোকারেন্সির ব্যবসায় ব্যাপক লাভের লোভ দেখিয়ে বিনিয়োগের জন্য অর্থ আদায় করা বা আদায়ের পর তাদের কম্পোডিয়ায় নিয়ে যাওয়া। পাঁচ মাস এভাবে অস্তিত্ব রক্ষার পর এক সুযোগে কম্বোডিয়ার ওই বন্দিশালা থেকে পালিয়ে আসেন আব্দুস সালাম৷
মানব পাচারকারীরা কীভাবে প্রতারণার ফাঁদে ফেলে এবং তাঁদের হাত থেকে বাঁচার কৌশল তুলে ধরে সালাম ডয়চে ভেলেকে বলেন, ‘অনলাইনে কেউ যদি আপনার বন্ধু হওয়ার বিষয়ে খুব আগ্রহ দেখায়, সে যদি নিজের বিলাসবহুল জীবনযাপনযাপন কায়দা করে দেখায় এবং কয়েকদিন পরে ক্রিপ্টোকারেন্সি দিয়ে প্রচুর টাকা আয় করছে জানিয়ে আপনাকেও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে বলে, তাহলেই বুঝবেন, (নারী বা পুরুষ যা-ই হোন না কেন) তিনি একজন প্রতারক।’
মিয়ানমারে মানব পাচারের এপিসেন্টার হিসেবে পরিচিত শয়ে কোক্কো এলাকায় সম্প্রতি অভিযান চালায় সেনাবাহিনী। তখন আদিবাসী বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হলে কয়েক হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে থাইল্যান্ডে চলে যান৷ অভিযানে মানুষ ঘরছাড়া হয়েছে; মানবপাচার রোধে কাজে আসেনি৷
বিশ্লেষকরা মনে করেন, সেনা সরকার এবং গণতন্ত্রকামীদের মধ্যে চলমান সংঘাতের কারণে মিয়ানমারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবপাচার রোধে যথেষ্ট তৎপরতা দেখাতে পারছে না৷ এ কারণে মিয়ানমার এবং আশপাশের কয়েকটি দেশে মানবপাচার বাড়ছে৷
মানবপাচারের নতুন গন্তব্য কম্বোডিয়া
গত কয়েক বছরে মানব পাচারকারীদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে কম্বোডিয়া। পাচারকারীরা অনলাইন মাধ্যমকে প্রতারণার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন ব্যাপক হারে৷ নানা ধরনের বিজ্ঞাপন বা ছলচাতুরির মাধ্যমে অনেকের টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছেন প্রতারকরা৷ কেউ কেউ টাকা-পয়সা দিয়ে চাকরির আশায় ধরা দিচ্ছেন পাচারকারীদের কাছে৷
কোনোভাবে তাদের কম্বোডিয়া পর্যন্ত নিয়ে যেতে পারলে আরো বড় অঙ্কের টাকা আয়ের সুযোগ হয়ে যাচ্ছে প্রতারকদের৷ তারা তখন প্রতারিত ব্যক্তিকে পণ্যের মতো বিক্রি করে দিচ্ছেন কারো কাছে৷ বিক্রি হয়ে যাওয়া সেই জীবনে নেমে আসছে দাসত্বের শৃঙ্খল৷ তখন শুরু হয় আরো টাকা আদায়ের চেষ্টা, টাকা দিতে না পারলে শুরু হয় শারীরিক, মানসিক নির্যাতন৷ নির্যাতনেও কাজ না হলে শেষ পর্যন্ত কোনো কোনো ‘দাস' বা ‘দাসী'কে হত্যা করতেও কুণ্ঠা বোধ করে না পাচারকারীরা৷
তাইওয়ানের ৮৮ জন নাগরিককে কম্বোডিয়ায় পাচারের দায়ে এমন একটি চক্রের বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগে তাইওয়ানের আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়৷
দক্ষিণ-পূর্ব এশিয়ার মানবাধিকার কর্মীরা করেন, ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা এই মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর অভিযান শুরু করা উচিত৷
কিন্তু বার্মা প্রোগ্রাম অব ইউনাইটেড স্টেটস ইন্সটিটিউট অব পিসের (ইউএসআইপি) কান্ট্রি ডিরেক্টর কোনো দেশেই তেমন কোনো অভিযান না দেখায় হতাশ৷ তিনি মনে করেন, মানব পাচারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যে গতিতে কাজ করছে তা পাচারকারীদের কাজের গতির চেয়ে অনেক মন্থর৷

ইরান-আমেরিকা যুদ্ধের এক চূড়ান্ত এবং অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস অত্যন্ত কঠোর ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আজ মঙ্গলবার রাত ৮টার (মার্কিন সময়) ডেডলাইন শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে...
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আহভাজ শহরের একটি সেতুর ওপর কয়েক ডজন মানুষ জড়ো হয়ে ইরানের জাতীয় পতাকা নেড়ে...
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে হরমুজ প্রণালি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে আজ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আল-জাজিরার প্রতিবেদক গ্যাব্রিয়েল অ্যালিজোন্ডো জানিয়েছেন, প্রস্তাবটি গত দুই সপ্তাহে ছয়বার সংশোধন করা হয়েছে।
৩৮ মিনিট আগে
বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদে থাকার জন্য ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস এই সতর্কতা জারি করেছে। দূতাবাসের ঘোষণায় উপসাগরীয় এই দেশটিতে কর্মরত সব মার্কিন সরকারি কর্মকর্তাকে ঘরের ভেতরেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্যান্য মার্কিন নাগ
১ ঘণ্টা আগে