ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৮ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার গতকালের চেয়ে ৬ দশমিক ৪ শতাংশ কম। আজ মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে ভারতে ৪ হাজার ৪৬১ জন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ে ভারতে করোনায় মারা গেছেন ২৭৭ জন।
গতকাল সোমবার ভারতে ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।
গত এক দিনে ভারতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৪৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ২৪৭ জন ছিলেন ওমিক্রনে আক্রান্ত করোনা রোগী। রাজ্যটিতে গত এক দিনে করোনায় মারা গেছেন আটজন।
ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৭৯০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ২১৩ জন।

রাশিয়ার পূর্বাংশের আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
৩৩ মিনিট আগে
ইসরায়েলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির লক্ষ্য হলো—বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয় করা এবং ২৭ অক্টোবরের নির্বাচনের পর তাদের ভাষায় আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। তুরস্কের রাষ্ট্র পরিচালিত
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তৃতীয় কোনো দেশে অভিবাসীদের নির্বাসন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। একই সঙ্গে নিম্ন আদালতের একটি রায় সাময়িকভাবে স্থগিত করেছে। সেই রায়ে যথাযথ আইনি প্রক্রিয়া বা ‘ডিউ প্রসেস’ নিয়ে প্রশ্ন ওঠায় এ ধরনের নির্বাসন বন্ধ রাখা হয়েছিল।
২ ঘণ্টা আগে
ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১৩ ঘণ্টা আগে