
ভারতীয় লেখক ও অধিকারকর্মী অরুন্ধতী রয় ৭৬ তম ‘বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (বার্লিনালে)-এ অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, উৎসবের উদ্বোধনী দিনের সংবাদ সম্মেলনে গাজা প্রসঙ্গে জুরি সদস্যদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে জুরি সভাপতি উইম ওয়েন্ডার্স জার্মান সরকারের গাজা যুদ্ধ-সমর্থন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের রাজনীতির বাইরে থাকতে হবে।’ তাঁর ভাষ্য মতে, চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাণ রাজনীতির ‘প্রতিবিম্ব নয়, বরং ভারসাম্যের জন্য প্রতিপক্ষ’ হওয়া উচিত। তিনি আরও বলেন, ‘আমাদের মানুষের কাজ করতে হবে, রাজনীতিকদের কাজ নয়।’
জুরির আরেক সদস্য পোলিশ প্রযোজক এওয়া পুসজেনস্কা মন্তব্য করেছেন—জার্মান সরকারের অবস্থান নিয়ে জুরি বোর্ডকে সমষ্টিগতভাবে প্রশ্ন করা ‘কাম্য নয়’।
এদিকে ভারতীয় প্রকাশনা ‘দ্য ওয়্যার’-এ দেওয়া বিবৃতিতে অরুন্ধতী জানান, জুরিদের মন্তব্যগুলো শুনে তিনি স্তম্ভিত ও বিরক্ত হয়েছেন। তিনি বলেন, ‘শিল্প রাজনীতির বাইরে থাকা উচিত—এই কথা বলা আসলে চলমান মানবতাবিরোধী অপরাধ নিয়ে আলোচনা থামিয়ে দেওয়ার কৌশল।’ তিনি দাবি করেন, গাজায় যা ঘটছে তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের ‘গণহত্যা’। যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থন ও অর্থায়নে এই গণহত্যা সম্ভব হচ্ছে। ফলে তারা এই অপরাধের সহায়তাকারী।
অরুন্ধতী বলেন, ‘আমাদের সময়ের শ্রেষ্ঠ শিল্পীরা যদি এই কথা বলার সাহস না পান, ইতিহাস তাদের বিচার করবে।’
১৯৯৭ সালে বুকারজয়ী উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’-এর লেখক অরুন্ধতী রয়ের ১৯৮৯ সালের চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানজ’ ক্ল্যাসিকস বিভাগে নির্বাচিত হয়েছিল। সেই উপলক্ষে বার্লিনের ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। তবে আয়োজকেরা এক বিবৃতিতে জানান, তারা অরুন্ধতীর সিদ্ধান্তকে সম্মান করেন, যদিও তাঁর উপস্থিতি উৎসবকে সমৃদ্ধ করত।
ভেনিস ও কান উৎসবের তুলনায় বার্লিনের ফিল্ম ফেস্টিভ্যাল তুলনামূলকভাবে বেশি রাজনৈতিক বলে বিবেচিত। তবু গাজা ইস্যুতে সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ফিলিস্তিনপন্থি কর্মীদের সমালোচনার মুখে পড়েছে এবারের উৎসবটি। অথচ অতীতে ইউক্রেন যুদ্ধ ও ইরানের পরিস্থিতি নিয়ে সরব ছিলেন উৎসবের আয়োজকেরা।

জেন-জি বা তরুণ প্রজন্মকে নিয়ে অনেকের নেতিবাচক ধারণা থাকলেও আয়ের ক্ষেত্রে তারা আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। গত বছর যুক্তরাজ্যে ৩০ বছরের কম বয়সী রেকর্ডসংখ্যক করদাতা ১০ লাখ পাউন্ডের (প্রায় ১৬ কোটি টাকা) বেশি আয় করেছেন, যাঁদের এক হাজারজনই জেন-জি। এইচএমআরসি বা ব্রিটিশ রাজস্ব বিভাগের নথিপত্র বিশ্লেষণ করে
৩ ঘণ্টা আগে
ওবামা ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে মার্কিন রাজনৈতিক শিষ্টাচারের চরম অবক্ষয় হিসেবে অভিহিত করেছেন। ওবামা বলেছেন, রাজনীতি এখন একটি ‘ক্লাউন শো’ বা সস্তা তামাশায় পরিণত হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
৫ ঘণ্টা আগে
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার রাজ্যের তিনটি গ্রামে মোটরসাইকেলে করে এসে অন্তত ৪৬ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার ভোরে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, এই হামলার ঘটনায় নিহতের পাশাপাশি বহু মানুষকে অপহরণ করা হয়েছে এবং গ্রামগুলোর অধিকাংশ ঘরবাড়ি জ্বালিয়ে....
৯ ঘণ্টা আগে
২১০০ সাল নাগাদ চীনের অর্ধেকের বেশি মানুষের বয়স হবে ৬০ বছরের ওপরে। এই বিশাল প্রবীণ জনগোষ্ঠীর সেবার জন্য চীন হিউম্যানয়েড রোবট, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস, এক্সোস্কেলেটন রোবট এবং মাসল স্যুট তৈরির ওপর জোর দিচ্ছে। এক সন্তান নীতির প্রভাবে বর্তমান প্রজন্মের তরুণেরা ভাইবোনহীন হওয়ায় তাঁদের একাই মা-বাবার সেবা
১ দিন আগে