
ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে এক সরকারি শিক্ষিকার আত্মহত্যার ঘটনার পর তাঁর স্বামী ও পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছে পুলিশ। মৃত্যুর ঠিক আগে ওই নারীর ধারণ করা ৯০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।
ওই শিক্ষিকার নাম সৃষ্টি কান্ধারি। তিনি দেরাদুন শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দইওয়ালা এলাকায় বসবাস করতেন। গত বুধবার নিজ বাসভবনে তিনি আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে ধারণকৃত ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে সৃষ্টিকে তাঁর মায়ের উদ্দেশে বলতে শোনা যায়, গত ছয় মাস ধরে তিনি চরম মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, বিয়ের পর ঘটা নানা ঘটনার জন্য তাঁকে প্রতিনিয়ত দায়ী করা হতো এবং ‘অপয়া’ বা ‘অভিশপ্ত’ বলে গালিগালাজ করা হতো। পরিস্থিতি সহ্যসীমার বাইরে চলে যাওয়ার কারণেই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে জানান।
ফোঁপাতে ফোঁপাতে তাঁকে বলতে শোনা যায়, ‘সরি, মা! আমি এভাবেই চিরতরে চলে যাচ্ছি। সবকিছু কেমন অদ্ভুত লাগছে। ছয় মাস ধরে আমি এসব সহ্য করে যাচ্ছি...আর পারছি না। তাদের মানসিকতা কখনো বদলাবে না। আমাদের বিয়ের পর যা কিছু ঘটছে সবকিছুর জন্যই আমার দোষ ধরা হচ্ছে। (তারা আমাকে) অভিশপ্ত, অপয়া বলে।’
ঘটনার পর সৃষ্টির মা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ নিহত নারীর স্বামী সৌরভ রাতুড়ি, শাশুড়ি পারভীনা এবং ননদ চারুর বিরুদ্ধে প্রথম তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করেছে। সৃষ্টির স্বামী সৌরভ নিজেও একজন সরকারি কর্মচারী। গত বছরের নভেম্বর মাসে তাঁদের বিয়ে হয়েছিল।
ঘটনার বিষয়ে দইওয়ালার সার্কেল অফিসার বন্দনা ভার্মা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
পুলিশ কর্মকর্তা ভার্মা বলেন, ‘মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের মায়ের পক্ষ থেকে যৌতুক দাবি ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। যৌতুক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে ঘটনার বিস্তারিত তদন্ত পরিচালনা করা হচ্ছে।’
পুলিশ ঘটনার পেছনের আইনি ও ফরেনসিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে।

স্পেনের উত্তর আফ্রিকান অঞ্চল সেউতায় গত ২৪ ঘণ্টায় মরক্কো থেকে স্থল ও পানিপথে প্রায় ৪৯ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন বলে ধারণা করছেন কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবারের বিভিন্ন ভিডিও ও ছবিতে হাজার হাজার মানুষকে সাঁতরে এই শহরে ঢুকতে দেখা যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সারারাত ধরেও এই
২৬ মিনিট আগে
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এক জরুরি অধ্যাদেশে সই করেছেন, যার মাধ্যমে দেশটিতে ‘বিদ্বেষ’ ছড়ানো বিদেশি নাগরিকদের বের করে দেওয়ার ক্ষমতা পাচ্ছে সরকার। গতকাল বৃহস্পতিবার সই হওয়া এই অধ্যাদেশের আইনি ভিত্তি নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। এই আদেশের ফলে যারা আর্জেন্টিনায় ঘৃণা ছড়াবে কিংবা
১ ঘণ্টা আগে
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম পরিচিত মুখ এবং দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি দল ছেড়েছেন বলে জানা গেছে। টেলিভিশন বিতর্কসভাগুলোতে বিজেপির অন্যতম প্রধান চেহারা হিসেবে পরিচিত শেহজাদ গতকাল বৃহস্পতিবার তাঁর পদত্যাগের...
৩ ঘণ্টা আগে
দক্ষিণ পাকিস্তানে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও নিখোঁজ অনেকে। নিখোঁজ বাকি খনিশ্রমিকদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। আজ শুক্রবার এমন তথ্য জানিয়েছে বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
৩ ঘণ্টা আগে