
ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় ব্যাপকভাবে হামলা করেছে। গাজার বিভিন্ন স্থানে একযোগে সামরিক আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ এলাকা, অস্থায়ী স্কুল ও আবাসিক ভবন, যেখানে লোকজন আশ্রয় নিয়েছিল। অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
গত এক ঘণ্টায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের স্পষ্ট উপস্থিতি দেখা গেছে। নিহতদের মধ্যে নবজাতক, শিশু, নারী, বৃদ্ধ ও কয়েকজন শীর্ষস্থানীয় হামাস নেতা রয়েছেন।
জানা গেছে, এই হামলাগুলো একযোগে এবং পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে এমন এলাকায়, যেগুলোকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে মাওয়াসি এলাকাও রয়েছে।
আলজাজিরা আরবির গাজার প্রতিবেদক জানিয়েছেন, খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের আগে থেকেই তেহরান কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিল। ইরানি সামরিক কমান্ডাররা বলেছিলেন, আক্রমণ হলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
২০ মিনিট আগে
ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো হামলায় নিহত ৮৪ জন ইরানি নাবিকের মরদেহ ইরানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে শ্রীলঙ্কা। গত ৪ মার্চ যুদ্ধের মূল রণক্ষেত্র থেকে অনেক দূরে আন্তর্জাতিক জলসীমায় ইরানি ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’ ডুবিয়ে দেওয়ার নয় দিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।
২ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা নির্যাতিত হচ্ছে। তাই তিনি শরণার্থী হিসেবে তাদের যুক্তরাষ্ট্রে নিচ্ছেন। কিন্তু বাস্তবে অনেক শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান উন্নত জীবনের আশায় নিজেদের দেশেই ফিরে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংঘাতের উত্তাপ বাড়লেও তাতে সরাসরি জড়াতে নারাজ ইউরোপের শক্তিশালী দেশ জার্মানি। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সঙ্গে পশ্চিমা বিশ্বের যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, বার্লিন কোনোভাবেই সেই যুদ্ধের অংশ হত
৩ ঘণ্টা আগে