আগামী বছরের মধ্যে ডিজিটাল জাতীয় পরিচয়পত্র পেতে পারে অস্ট্রেলিয়ার নাগরিকরা। এই আইডির সার্ভার ব্যবহার করে লাইসেন্স ও স্বাস্থ্যসেবা কার্ডসহ বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের পরিচয় অনলাইনে যাচাই করতে পারবে বিভিন্ন সংস্থা।
দেশটির অর্থমন্ত্রী কেটি গ্যালাঘারকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ান ফিনানসিয়াল রিভিউ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে ড্রাইভিং লাইসেন্সের মতো বিভিন্ন পরিচয়পত্র যাচাইয়ের ডিজিটাল সেবা আছে। কিন্তু পুরো অস্ট্রেলিয়াজুড়ে এনআইডি সেবার সম্প্রসারণ এবারই প্রথম।
সাবেক মরিসন সরকারের আমলে নেওয়া ডিজিটাল আইডির এই প্রকল্পের মাধ্যমে অস্ট্রেলীয়দের ধরনের আইডি এক প্ল্যাটফর্মে আসবে। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স, স্বাস্থ্যসেবা কার্ড এবং জন্মসনদ।
অস্ট্রেলিয়ার এক সম্মেলনে অর্থমন্ত্রী কেটি গ্যালাঘার বলেন, আগামী বছরের মাঝামাঝি ডিজিটাল এনআইডি চালু হবে।
গ্যারাঘের বলেন,‘আমাদের কাছে সিস্টেমটি আছে। কিন্তু তা নিয়ন্ত্রিত না। আমার মতে, সামনে এগিয়ে নিয়ে ‘আন্তঃকার্যকারিতা’য় ব্যবহারের অবস্থায় এটি নেই। জাতীয় ব্যবস্থায় থাকার ফলে যে ব্যাপক অর্থনৈতিক সুবিধা আসে-এটি সে আকারে নেই। তবে আমরা এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।’
এই সেবাটি কোনো নতুন কার্ড বা নাম্বার নয়। পরিচয়পত্রগুলো ‘নিরাপদ, সহজ, স্বতঃস্ফূর্ত ও কার্যকর’ উপায়ে জড়ো করা হবে। তিনি আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে অন্যান্য আঞ্চলিক অ্যাপ আন্তঃচালনা করা যাবে।
তবে এই পরিকল্পনাও অবিতর্কিত নয়।
গ্যারাঘের উল্লেখ করেন, এই বিষয়ে সরকার বিরোধীদের সাথে বিবাদ রয়েছে। ডিজিটাল ভেরিফিকেশন সেবার সাইবার নিরাপত্তা ও তথ্য রেখে দেয়া নিয়ে পিটিশন হচ্ছে।
অস্ট্রেলিয়ায় গত ১৮ মাসে সাইবার আক্রমণ বেড়েছে। এরমধ্যে মেডিব্যাংক ও আর্থিক পরিষেবা প্রদানকারী ল্যাটিটিউডের তথ্য চুরি উল্লেখযোগ্য।
গ্যারাঘের বলেন, ‘এখনই বিরোধিতা শুরু হয়েছে। বিশেষ করে কোভিড-১৯ এর পর থেকে সরকার যা করে তা নিয়েই নানা তত্ত্ব-বিরোধী তত্ত্ব আমরা দেখেছি।’
তিনি এই পরিকল্পনার সমর্থন করতে অজিদের নিজের তথ্যের উপর নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেন। তিনি বলেন,‘এই পরিকল্পনা আপনার তথ্যের সুরক্ষা এবং তা কখন শেয়ার করা হচ্ছে এবং নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে করা হচ্ছে কিনা তা নিয়ে।’
ইতোমধ্যে,অস্ট্রেলিয়া পোস্ট, মাস্টারকার্ড এবং অস্ট্রেলিয়ান পেমেন্টস প্লাস ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম বাস্তবায়ন করেছে।

নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র (বালেন) শাহ তাঁর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই দেশটির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০০ দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি নিয়েছে সরকার, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত
১৮ মিনিট আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৫ জন শিক্ষার্থী ও এক স্টাফ নিহত হন। এরপর মার্চে ওই হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
৩৮ মিনিট আগে
ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে দামের উল্লম্ফনের মধ্যে নিজস্ব চাহিদা মেটাতে গ্যাসোলিন রপ্তানি স্থগিতের পরিকল্পনা করছে রাশিয়া। আগামী ১ এপ্রিল থেকে দেশটির উৎপাদকদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪১ মিনিট আগে
যুদ্ধ থামাতে চলতি সপ্তাহে ইরানি কর্মকর্তারা যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শর্তের তালিকা তুলে ধরেন, সেখানে একটি নতুন দাবি যোগ হয়—হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত যে সরু জলপথ দিয়ে
১ ঘণ্টা আগে