
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে কড়া ভাষায় কটাক্ষ করেছেন ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। ট্রাম্পের এক সময়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর বিখ্যাত উক্তি ব্যবহার করে তিনি বলেছেন, ‘হেই ট্রাম্প, ইউ আর ফায়ার্ড!’
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও ক্লিপে ইব্রাহিম জোলফাগারি ইংরেজি ভাষায় ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘হেই ট্রাম্প, ইউ আর ফায়ার্ড! আপনি নিশ্চয়ই এই বাক্যটির সঙ্গে বেশ পরিচিত। বিষয়টি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে ধন্যবাদ।’
উল্লেখ্য, ট্রাম্পের সেই পুরোনো টিভি শো-তে তিনি প্রতিযোগীদের বাদ দেওয়ার সময় এই ‘ইউ আর ফায়ার্ড’ বাক্যটি ব্যবহার করতেন। এখন সেই একই ভাষায় তাঁকে বিদ্রূপ করলেন ইরানি এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।
এই বাগযুদ্ধের মূলে রয়েছে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর অবরোধ। ট্রাম্প প্রশাসন হুমকি দিয়েছে, যদি ইরান এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ খুলে না দেয়, তবে তারা ইরানের জ্বালানি গ্রিডে বড় ধরনের সামরিক হামলা চালাবে। ট্রাম্পের এই চরমপত্রের সময়সীমা প্রায় শেষ পর্যায়ে।
মার্কিন হুমকির মুখে ইরানও তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামো বা বিদ্যুৎ গ্রিডে কোনো ধরনের আঘাত হানে, তবে তার ফল হবে ভয়াবহ। ইরান এই ধরনের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে ‘শাস্তিমূলক ও কঠোর প্রতিশোধমূলক’ হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছে।
সামরিক বিশ্লেষকেরা মনে করছেন, ইরানি মুখপাত্রের এই ব্যঙ্গাত্মক মন্তব্য মূলত ট্রাম্পের আল্টিমেটামকে গুরুত্ব না দেওয়ার একটি বহিঃপ্রকাশ। হরমুজ প্রণালীতে সৃষ্ট এই অচলাবস্থা এবং দুই দেশের মধ্যে বাড়তে থাকা চরম উত্তেজনা বিশ্ববাজার ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য এক বড় উদ্বেগ তৈরি করেছে।

ইয়েমেনের পশ্চিমা বিশ্ব স্বীকৃত সরকার অভিযোগ করেছে, বাব এল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ‘ডাবল-ট্যাপ’ হামলা বা সামান্য বিরতি পরপর দুইবার হামলা চালিয়ে হুতিরা অন্তত ছয়জনকে হত্যা এবং আরও ১০ জনকে আহত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগে
প্রাপ্তবয়স্ক সন্তান স্বাধীন ব্যক্তি, তাঁরা মা-বাবার সম্পত্তি নয়। এক যুগান্তকারী রায়ের পর্যবেক্ষণে এই কথা বলেছেন ভারতের এক আদালত। পছন্দের মানুষের সঙ্গে থাকা এক প্রাপ্তবয়স্ক মেয়ের জিম্মা (কাস্টডি) চেয়ে এক মায়ের করা আবেদন খারিজ করে ওই মেয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বহাল রাখেন মুম্বাই হাইকোর্ট।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিনই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি ‘দীর্ঘস্থায়ী’ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে মোদির ‘দিকনির্দেশনা’ চান। ভারতীয় ...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে দেশটি ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে তিনি গোপনে বিমান পরিবর্তন করেছিলেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা মেনে চলি।
২ ঘণ্টা আগে