
চলমান ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের বিষয়ে মন্তব্য করেছেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন, ইরান এই যুদ্ধে পরাজিত হবে না এবং ভারতের উচিত এই সংকটে বন্ধুপ্রতিম দেশ ইরানের পাশে দাঁড়ানো।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে দুলাত এই মন্তব্য করেন।
সংঘাতের প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, ‘এই দ্বন্দ্বটি কোনো নতুন ঘটনা নয়। এটি গত ২০-২৫ বছর ধরে চলে আসছে। আমাদের সব সময় মনে রাখা উচিত যে, ভারত ঐতিহাসিকভাবেই ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং ইরানও সংকটের সময় সব সময় ভারতের পাশে দাঁড়িয়েছে।’
তিনি ভারতের পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘ভারত ও ইরানের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই বর্তমান এই কঠিন সময়ে আমাদের ইরানের পাশে থাকা উচিত। আমি বিশ্বাস করি, এই সংকটে ভারতের ভূমিকা হবে অত্যন্ত সময়োপযোগী, ভারসাম্যপূর্ণ এবং যথাযথ।’
যুদ্ধের ফলাফল নিয়ে দুলাত দৃঢ়তার সঙ্গে বলেন, ‘পশ্চিমা দেশ ও ইসরায়েলের প্রবল চাপের মুখে থাকলেও ইরান এই যুদ্ধে হারবে না।’
বিশ্লেষকদের মতে, দুলতের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে ইরানের সামরিক সক্ষমতা, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং ভূ-রাজনৈতিক অবস্থান।
অমরজিৎ সিং দুলাতের মতো একজন অভিজ্ঞ সাবেক গোয়েন্দা প্রধানের কাছ থেকে এ ধরনের মন্তব্য আসা ভারতের সরকারি অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ভারতের বিজেপি সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে যুদ্ধে জড়ানোর কথা বলেনি। এমনকি নিন্দা বা সমবেদনাও জানায়নি। তবে দুলাতের বক্তব্যটি ইঙ্গিত দিচ্ছে, ভারতের ভেতরে একটি শক্তিশালী অংশ ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ইরানের তেলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানান।
৫ মিনিট আগে
এক দশক ধরে ডোনাল্ড ট্রাম্পে যুদ্ধবিরোধী বক্তব্যের আলোকে একত্র হওয়া ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন–মাগা’ শিবিরের ভেতরে যে ‘আগুন ও ক্ষোভ’ জ্বলছিল, তা মঙ্গলবার সরাসরি প্রশাসনকে স্পর্শ করেছে। সেদিন ট্রাম্পের দীর্ঘদিনের অনুগত জো কেন্ট ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং অঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে তুরস্ক, মিশর ও পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রাজধানী রিয়াদে অনুষ্ঠিত কয়েকটি আরব ও ইসলামি দেশের...
২ ঘণ্টা আগে
জ্বালানির দাম বাড়তে থাকায় হরমুজ প্রণালি আবার চালু করার উপায় খুঁজতে সহযোগী ও উপদেষ্টাদের ওপর চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামরিক বিকল্পের ক্ষেত্রে তাঁর সবচেয়ে কার্যকর ভরসা হতে পারে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস।
৩ ঘণ্টা আগে