
বর্তমানে বৈশ্বিক সংঘাত প্রতিরোধে পারমাণবিক অস্ত্রই একমাত্র কার্যকর উপায় বলে মনে করছে রাশিয়া। বিশ্বজুড়ে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কার মধ্যে আজ বুধবার এমন মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
মস্কোতে এক পররাষ্ট্রনীতি বিষয়ক ফোরামে পেসকভ বলেন, বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তিনি বলেন, ‘বাস্তবে পারমাণবিক প্রতিরোধ ছাড়া এখন পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই। এটিই একমাত্র বিষয়, যা বিশ্বকে একটি বৈশ্বিক সংঘাতের হাত থেকে রক্ষা করছে।’
পেসকভ আরও বলেন, ‘প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে ভবিষ্যতে এমন নতুন ধরনের অ-পারমাণবিক অস্ত্র তৈরি হতে পারে, যেগুলোর ধ্বংসক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমপর্যায়ে পৌঁছাতে পারে।’
ইউক্রেনে রাশিয়ার চার বছরের সামরিক অভিযানের সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ উত্থাপন করেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো মস্কোর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক হুমকি দেওয়ার অভিযোগ করেছে।
পুতিনের এমন আচরণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পক্ষে মত দিয়েছেন, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। যদিও চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ছোট, তবুও তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে বেইজিং প্রকাশ্যে এ ধরনের চাপ প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে, রাশিয়ার অবস্থান হলো, নতুন কোনো চুক্তিতে যদি চীনকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সকেও এর আওতায় আনতে হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এর ফলে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তির ওপর থাকা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাগুলোও উঠে গেছে।
এখন পর্যন্ত চুক্তিটি নবায়ন বা এর বিকল্প কোনো নতুন সমঝোতা নিয়ে দুই দেশের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তবে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যখন পারমাণবিক অস্ত্র মোতায়েন সীমিত রাখার কোনো কার্যকর আন্তর্জাতিক চুক্তি বলবৎ নেই।
২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট ছিল স্নায়ু যুদ্ধ-পরবর্তী অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার শেষ গুরুত্বপূর্ণ চুক্তি। এর আওতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশকে সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি মোতায়েনযোগ্য পারমাণবিক ওয়ারহেড রাখার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে দেওয়া এক সাক্ষ্যে তিন নারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন এসব সম্পর্কের তথ্য ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারেন বল
৫ ঘণ্টা আগে