
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে বিমান হামলায় হত্যা করার দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক ভিডিও বার্তায় এমন দাবি করেন।
ইসরায়েল কাৎজ জানান, বুধবার রাতে একটি ‘নিখুঁত অভিযানে’ তাংসিরিকে হত্যা করা হয়। এই অভিযানে নৌ-কমান্ডের আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা লক্ষ্যবস্তু ছিলেন। তাংসিরির পরিচয় উল্লেখ করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যিনি সরাসরি হরমুজ প্রণালিতে মাইন পুঁতে রাখা এবং জাহাজ চলাচলে বাধা দেওয়ার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিলেন, তাঁকে আজ উড়িয়ে দেওয়া হয়েছে।’
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, তাংসিরির মৃত্যুর বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে তিনি বলেন, ‘যদি এই খবর সত্য হয়, তবে এটি ইরানের জন্য আরেকটি বড় ধাক্কা হবে। তারা ইতিমধ্যে তাদের অনেক সামরিক কমান্ডারকে হারিয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল যুদ্ধে ইতিমধ্যে ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। এই তালিকায় আছেন—ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি, আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি ও গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব।
সম্প্রতি ইসরায়েলি বাহিনী ইরানের নৌ-স্থাপনা ও সম্পদের ওপর হামলাও জোরদার করেছে। গত সপ্তাহে কাস্পিয়ান সাগরে ইরানের বেশ কিছু নৌ-যানে বিমান হামলা চালায় ইসরায়েল।

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করে সুবিধা পাওয়ার পর, এবার পাল্টা সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সহায়তার জন্য রাশিয়া ড্রোন, ওষুধ...
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের স্থল আক্রমণের ক্রমবর্ধমান জল্পনার মধ্যে ইরানি যোদ্ধাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ওই সামরিক সূত্রটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি যোদ্ধারা নিজ মাটিতে মার্কিনিদের জন্য একটি ‘ঐতিহাসিক জাহান্নাম’ তৈরি করতে প্রস্তুত।
৪২ মিনিট আগে
তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এই চুক্তির সদস্যপদ ইরানের জন্য কোনো সুবিধা তো আনেইনি, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাগিরির হাতিয়ারে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধিকে কাজে লাগিয়ে রীতিমতো অর্থের পাহাড় গড়ে তুলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে.....
১ ঘণ্টা আগে