
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের সিয়াটলের একজন বিচারক এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন ট্রাম্প।
রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই নির্বাহী আদেশকে ‘স্পষ্টত অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছেন বিচারক জন কফেনর। তিনি বলেন, ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ কার্যকর হওয়ার দিন থেকে ১৪ দিনের জন্য স্থগিত থাকবে।
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও আশ্রয়ের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেন ট্রাম্প। জন্মগত নাগরিকত্ব বাতিল করার চেষ্টায় নির্বাহী আদেশে সই করেন তিনি। ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব অস্বীকার করার নির্দেশ দেয়, যদি তাদের মা-বাবা কেউই আমেরিকান নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হন।
ট্রাম্পের আদেশ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কোনো শিশু, যদি তাদের মা-বাবা কেউই আমেরিকান নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হন, তাহলে তাদের কেউই বৈধ নাগরিক হবেন না। তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে।
আদালতের বিচারক কফেনর বিচার বিভাগের এক আইনজীবীকে জিজ্ঞাসা করেন, ‘আমি বুঝতে পারছি না, কীভাবে একজন আইনজীবী বলতে পারেন যে, এই আদেশটি সাংবিধানিক। এটা আমাকে বিস্মিত করে।’
এদিকে আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘স্পষ্টতই আমরা আপিল করব।’ তাঁর পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও।
গত ২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করেন তিনি। ব্যাপক পরিবর্তন এনেছেন প্রশাসনে, যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে। বাইডেন প্রশাসনের ৭৮টি আদেশ বাতিল করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের শুরু থেকেই ট্রাম্প অনেকবার বলেছিলেন, ক্ষমতায় এলে আমেরিকার প্রশাসন পাল্টে দেবেন।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধের সময় ১০০ দিন পেরিয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরও সেখানে পরিস্থিতির উন্নতি হয়নি।
১২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সাবেক সহযোগী চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের দুই কোটি রুপি ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের...
১৩ ঘণ্টা আগে
জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা কয়েক দশক ধরে অব্যাহত থাকলেও জাপানে এমন একটি বয়সী জনগোষ্ঠী রয়েছে, যাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
১৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংসের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম, অনেক রেস্তোরাঁ মেনু থেকে বাদ দিয়েছে গরুর মাংসের পদ। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে গ্রেপ্তার ও হয়রানির ভয়।
১৪ ঘণ্টা আগে