
ইরান আজ মঙ্গলবার ইসরায়েলের দিকে একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমনটাই জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোতে বোমা হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সাইরেন বেজে ওঠে, যার মধ্যে তেল আবিবও ছিল। রাজধানী শহরে একটি বহুতল আবাসিক ভবনে বিশাল গর্ত সৃষ্টি হয়। ক্ষয়ক্ষতি সরাসরি আঘাতে হয়েছে, নাকি প্রতিরোধ ব্যবস্থায় ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, তেল আবিবের একটি ভবনে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বেসামরিক লোকজনের সন্ধান করা হচ্ছিল। আরেকটি ক্ষতিগ্রস্ত ভবনের আশ্রয়কেন্দ্রেও বেসামরিক লোকজনকে পাওয়া গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, গতকাল সোমবার তাদের যুদ্ধবিমান তেহরানের কেন্দ্রস্থলে বড় আকারের হামলা চালায়। এতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা এবং ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাসহ গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলো লক্ষ্যবস্তু করা হয়। রাতভর আরও ৫০ টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণস্থলও রয়েছে।
এরপর, গতকাল সোমবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে শত্রুতা অবসান’ নিয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এর ফল হিসেবে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয় তবে বিদ্যুৎকেন্দ্রে হামলার যে হুমকি তিনি দিয়েছিলেন, তা কার্যকর করার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করা হচ্ছে। তবে এই বিরতি কেবল ইরানের জ্বালানি স্থাপনাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তবে দেশটিতে যুক্তরাষ্ট্রের অন্যান্য হামলা অব্যাহত রয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সেমাফর এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। হুমকির জবাবে ইরান জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অবকাঠামোতে হামলা চালাবে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর, মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার তেহরানে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
শুধু হিন্দু, শিখ এবং বৌদ্ধ ধর্মের অনুসারীরাই তফসিলি জাতি হিসেবে সুযোগ-সুবিধা দাবি করতে পারবেন বলে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের আগের একটি সিদ্ধান্ত বহাল রেখে আজ মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, কোনো ব্যক্তি যদি খ্রিষ্টান বা অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হন, তবে তিনি আর তফসিলি....
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণার ঠিক আগমুহূর্তে বিশ্ববাজারে এক রহস্যময় লেনদেনের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই ঘোষণার মাত্র ২০ মিনিট আগে শুরু হওয়া এই লেনদেন একটি ‘চেইন রিঅ্যাকশন’ তৈরি করেছিল, যা থেকে প্রায় ১০ কোটি ডলার মুনাফা তুলে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানে সমঝোতা প্রচেষ্টায় পাকিস্তান নিজেকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে। দুই প্রতিবেশী আফগানিস্তান ও ভারতের সঙ্গে উত্তপ্ত সম্পর্ক থাকলেও আরেক প্রতিবেশী ইরানের শান্তিতে তারা এগিয়ে এসেছে।
৪ ঘণ্টা আগে