ভারতের অন্যতম বৃহৎ বহুজাতিক কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
গত সোমবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই শিল্পপতি তাঁর শারীরিক অবস্থা নিয়ে চাউর হওয়া জল্পনা খারিজ করে দিয়েছিলেন। বলেছিলেন, বয়সের কারণে তিনি নিয়মিত মেডিকেল চেকআপ করছেন।
মঙ্গলবার (৯ অক্টোবর) টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯৯১ সালে ১০০ বিলিয়ন ডলার বাজার মূল্যের কংগ্লোমারেটের চেয়ারম্যান হন রতন টাটা। ২০১২ সাল পর্যন্ত একশ বছরেরও বেশি আগে তাঁর প্রপিতামহ এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন।
রতন টাটা ১৯৯৬ সালে টেলিকমিউনিকেশন কোম্পানি টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করেন এবং ২০০৪ সালে তাঁর নেতৃত্বে আইটি কোম্পানি টাটা কনসালট্যান্সি সার্ভিসেসকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
২০০৪ সালে টাটা গ্রুপ আইকনিক ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড জাগুয়ার এবং ল্যান্ড রোভার অধিগ্রহণ করে।
২০০৯ সালে রতন টাটা মধ্যবিত্তের নাগালে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণ করেন। মাত্র ১ লাখ রুপির টাটা ন্যানো বাজারে আনেন তিনি।
রতন টাটা টাটা গ্রুপের দুইবার চেয়ারপারসন ছিলেন—১৯৯১ থেকে ২০১২ এবং ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত। শেষের দিকে কোম্পানির দৈনন্দিন কার্যক্রম থেকে সরে এলেও টাটার দাতব্য ট্রাস্টের প্রধান ছিলেন।
পরে সাইরাস মিস্ত্রি টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে রতন টাটার স্থলাভিষিক্ত হন। কিন্তু পরে কোম্পানির পরিচালনা তাঁকে বরখাস্ত করে। ২০২২ সালে তিনি গাড়ি দুর্ঘটনায় মারা যান। এ নিয়ে টাটা গ্রুপের সঙ্গে সাইরাসের তিক্ততা অমীমাংসিতই রয়ে গেছে।
পদত্যাগ করার পর টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান ইমেরিটাস হন রতন টাটা।
অবসর নেওয়ার অনেক পরে রতন টাটা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। পশু অধিকার (বিশেষ করে কুকুর) সম্পর্কে বিভিন্ন পোস্ট এবং ভারতীয় নাগরিকদের কাছে তাঁর নানা মানবিক বিষয়ে আবেদন তাঁকে এই বয়সেও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিতে পরিণত করে।
প্রপিতামহ জামসেদ টাটার একটি ঐতিহ্যকে ধারণ করে রতন টাটা গ্রুপের সদর দপ্তর বোম্বে হাউসকে পথের কুকুরদের আশ্রয়স্থল করে তুলেছেন।
৩৬০ ওয়ান ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৩ অনুযায়ী, এক্স–এ (সাবেক টুইটার) ১৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার এবং ইনস্টাগ্রামে ১০ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে ভারতে ‘সবচেয়ে বেশি অনুসরণ করা উদ্যোক্তা’ হিসেবে খ্যাতি পেয়েছেন রতন টাটা।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পথে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আজ রাতে ইরানে আবারও কঠোর হামলা চালানো হবে। আজ বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে...
২ ঘণ্টা আগে
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত চার দিনে পৃথক তিনটি হামলায় চারজন বেসামরিক নাগরিক এবং পুলিশ ও সেনাসদস্যসহ মোট ৪২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল বুধবার (৮ জুলাই) এক দিনেই ১৮ জন অপহৃত পুলিশ কর্মকর্তা এবং ১১ জন সেনাসদস্যকে হত্যা করেছে সশস্ত্র...
২ ঘণ্টা আগে
ন্যাটো জোটের ভবিষ্যৎ এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক বাজেট নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প মন্তব্য করেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ও চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুমকি দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও গত চার মাসে যুদ্ধ ও শান্তি আলোচনা নিয়ে তিনি একাধিকবার তাঁর বক্তব্য ও অবস্থান পরিবর্তন করেছেন...
৩ ঘণ্টা আগে