
আলবার্টার স্বাধীনতাকামীরা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন—এমন খবরের পরিপ্রেক্ষিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তিনি আশা করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা বজায় রাখবেন।
অটোয়ায় কানাডার বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের পাশে নিয়ে গতকাল বৃহস্পতিবার কার্নি বলেন, ‘আমি আশা করি, মার্কিন প্রশাসন কানাডার সার্বভৌমত্বকে সম্মান করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপকালে আমি সব সময়ই বিষয়টি স্পষ্ট করি এবং আমরা একসঙ্গে কী কী কাজ করতে পারি, তা নিয়ে আলোচনা করি।’
প্রধানমন্ত্রী জানান, ট্রাম্প তাঁর সঙ্গে কোনো বৈঠকেই কখনো আলবার্টার স্বাধীনতার প্রসঙ্গ তোলেননি।
এর আগে ব্রিটিশ কলাম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড এবি অভিযোগ করেন, আলবার্টার একদল স্বাধীনতাপন্থী কর্মী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করে ‘রাষ্ট্রদ্রোহের’ কাজ করেছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আলবার্টার স্বাধীনতার প্রশ্নে সম্ভাব্য গণভোটের জন্য স্বাক্ষর সংগ্রহকারী কর্মীদের সঙ্গে হোয়াইট হাউসের কর্মকর্তারা বৈঠক করেছেন।
এই খবরের প্রতিক্রিয়ায় ডেভিড এবি গতকাল সাংবাদিকদের বলেন, তিনি গণভোট চাওয়ার বা কানাডার ভেতরে থেকে নিজেদের সমস্যার কথা বলার বিষয়টিকে সমর্থন করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যখন সব কানাডিয়ানকে ঐক্যবদ্ধ থাকা উচিত, তখন এমন কাজ করা মোটেও সমীচীন নয়।
ব্রিটিশ কলাম্বিয়ার এই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মতপ্রকাশের স্বাধীনতা আছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিনদেশে গিয়ে কানাডাকে ভেঙে ফেলার জন্য সাহায্য চাওয়া—এর জন্য একটি পুরোনো শব্দ আছে আর সেটি হলো “দেশদ্রোহ”।’
তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশ কানাডার অন্যান্য অংশের চেয়ে বেশি রক্ষণশীল হিসেবে পরিচিত। সেখানে স্বাধীনতার জন্য শক্তিশালী আন্দোলন সক্রিয় আছে।
দীর্ঘদিন ধরে ওই আন্দোলনের নেতারা অভিযোগ করে আসছেন, কানাডার ফেডারেশনের অংশ হিসেবে থেকে আলবার্টার বাসিন্দারা অতিরিক্ত করের বোঝা বহন করছেন এবং যথাযথ প্রতিনিধিত্ব পাচ্ছেন না।
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলবার্টার স্বাধীনতাকামীদের বৈঠকের বিষয়ে সিএনএনের পক্ষ থেকে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে থাকেন। তবে ওই বৈঠকে কোনো ধরনের সমর্থন বা প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বাংলার আলোচিত নবাব মীর জাফরের বংশধরদের একটি বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মুর্শিদাবাদের লালবাগের ঐতিহাসিক ‘কেল্লা নিজামত’ এবং এর আশপাশের এলাকায় বসবাসকারী নবাব পরিবারের অন্তত ১৫০ জন...
১ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় কয়েক শতাব্দীর জাতিভেদ ও অস্পৃশ্যতার কলঙ্ক মুছতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে নেপাল। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দলিত ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনার ঘোষণা দিয়েছে নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর প্রশাসন। গত মাসে এক গণ-অভ্যুত্থানের...
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের একটি বড় ধরনের আরব উদ্যোগ আটকে দিয়েছে রাশিয়া, চীন এবং ফ্রান্স। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন প্রভাবশালী দেশ তাদের ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করে আন্তর্জাতিক সমর্থনপুষ্ট এই সামরিক অভিযানের প্রস্তাবটি বাতিল করে..
৩ ঘণ্টা আগে
২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঠিক পাঁচ বছর পর নিজের দেওয়া বিতর্কিত প্রতিশ্রুতি রক্ষা করলেন জেনারেল মিন অং হ্লাইং। তবে এটিকে ‘বেসামরিক শাসন’ বলা হলেও বাস্তবে এটি সেনাতন্ত্রেরই এক নতুন রূপ। সামরিক উর্দি ছেড়ে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে...
৫ ঘণ্টা আগে