জার্মানির মিউনিখে আজ রোববার থেকে শুরু হয়েছে জি-৭ সম্মেলন, যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সম্মেলনে রাশিয়া থেকে সোনা আমদানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘বিশ্বের ধনী ধনী দেশের নেতারা রাশিয়া থেকে সোনা আমদানির ওপর একসঙ্গে নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন। সোনা রপ্তানি করে রাশিয়া কোটি কোটি ডলার আয় করে থাকে। মস্কোর ওপর চাপ বাড়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া থেকে সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপান। জি-৭ এর বাকি তিন দেশ জার্মানি, ফ্রান্স এবং ইতালিও রাশিয়া থেকে সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেছেন জো বাইডেন।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন প্রতিনিধি সাংবাদিকদের জানান, আগামী মঙ্গলবার সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
আল জাজিরার সাংবাদিক জেমস বেস বলেন, জি-৭ সম্মেলনের প্রথম সেশনে বিশ্ব অর্থনীতির বিষয়ে আলোচনা হবে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি এখন বেশ ভঙ্গুর। যুদ্ধের প্রভাবে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং জ্বালানির দামও বেড়েছে।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জি-৭ দেশগুলোর প্রতি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বিশ্বনেতারা যখন ইউরোপে জি-৭ সম্মেলনে একত্র হয়েছেন, তখন ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবন ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কামানের হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
১৮ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টাব্যাপী ‘খুব ভালো’ বৈঠক হয়েছে। ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে খুব ভালো, খুবই ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার
৩ ঘণ্টা আগে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
১২ ঘণ্টা আগে