
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে মার্কিন হামলার পরিকল্পনা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, হরমুজ প্রণালির পুনরায় খোলার বিষয়ে আলোচনায় ‘উন্নতি’ হয়েছে। এটি সরাসরি কোনো আলোচনা ছিল না। তবে মিসর, তুরস্ক ও পাকিস্তান দুই পক্ষের মধ্যে বার্তা চালাচালি করেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। এর মধ্যে ইরান হরমুজ প্রণালি না খুলে দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দেন তিনি। জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি শোধনাগার অবকাঠামোর ওপর প্রতিশোধের হুমকি দিলে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যায়।
হরমুজ সংকট বর্তমানে এমন এক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যা ট্রাম্পকে যুদ্ধে সমাপ্তি ঘটাতে বাধা দিচ্ছে। হুমকি পাল্টা হুমকি সংকট আরও তীব্র করেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচার—যা সকালেই নিচে নামছিল—ট্রাম্পের পোস্টের পর হঠাৎ বৃদ্ধি পায় এবং তেলের দাম কমে যায়।
স্থানীয় সময় আজ সোমবার সকালে ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছে, ‘গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুবই ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার ধারা ও স্বর অনুযায়ী, যা সপ্তাহজুড়ে চলবে, আমি যুদ্ধ বিভাগের প্রতি নির্দেশ দিয়েছি যে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর কোনো সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখবে, চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের শর্তে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হয়নি, যদিও অঞ্চলের কিছু দেশ উত্তেজনা কমানোর চেষ্টা করছে। তেহরান দাবি করেছে, ট্রাম্প উচ্চতর জ্বালানি মূল্য বৃদ্ধির সম্ভাবনা এড়াতে এবং তাঁর সামরিক পরিকল্পনার জন্য সময় কিনতে পিছু হটেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্র জানিয়েছে, তুরস্ক, মিসর ও পাকিস্তান দুই দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। সূত্রটি জানিয়েছে, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদা আলাদা বৈঠক করেছেন হোয়াইট হাউসের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে।
ওই সূত্র বলেন, ‘মধ্যস্থতা চলছে এবং অগ্রগতি ঘটছে। আলোচনার বিষয় হলো যুদ্ধ শেষ করা এবং সব মুলতবি ইস্যু সমাধান করা। আশা করছি শিগগিরই উত্তর আসবে।’
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি রোববার ট্রাম্পের দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তান, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। মিসরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবদেলাত্তি জোর দিয়ে বলেছেন ‘সংঘাতের বিস্তৃত প্রভাব সীমিত রাখা এবং এটি সম্প্রসারিত হওয়া রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ইরান যুদ্ধ বন্ধে মোটামুটি দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। এই অগ্রগতির পেছনে অনেকটা পথ পাড়ি দেওয়াতে সহায়তা করেছে ইরানের প্রতিবেশি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রিয় ফিল্ড মার্শাল’ আসিম মুনিরের দেশ পাকিস্তান কাছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে...
৩ মিনিট আগে
ইরানে হামলার আগে দেশটিতে গণ-আন্দোলন উসকে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের। কিন্তু সংস্থাটি তাতে ভয়াবহভাবে ব্যর্থ হওয়ার তাদের ওপর চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের...
১ ঘণ্টা আগে
পারস্য উপসাগরে চলমান সংঘাত নিরসনে এক নাটকীয় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই আগে আলোচনার জন্য তাঁকে ফোনকল করেছে। দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয়ে ‘প্রধান ঐকমত্য’ তৈরি হয়েছে বলে দাবি করলেও, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান...
১ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি শেখ সাদিক আল-ঘারিয়ানি। তিনি সতর্ক করে বলেছেন, আরব দেশগুলোতে বিদেশি সামরিক উপস্থিতি কেবল অস্থিরতাই বয়ে এনেছে।
২ ঘণ্টা আগে