
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আকাশপথে বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা দক্ষিণ ইস্পাহানে যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ সামরিক বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া একটি এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে এক দুঃসাহসিক অভিযানে উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য স্বীকার করা হয়েছে, উদ্ধার অভিযানে দুটি পরিবহন বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। ইরানিদের হাতে যাতে না যায়, সে জন্য সে দুটি শক্তিশালী বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া’ জয়েন্ট হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, ভূপাতিত মার্কিন পাইলটদের উদ্ধারে শত্রু পক্ষ মরিয়া হয়ে দক্ষিণ ইস্পাহানে আগ্রাসন চালালে ইরানি বাহিনী কঠোর জবাব দেয়। আইআরজিসি-র মুখপাত্রের মতে, এই অভিযানে মার্কিন বাহিনীর দুটি বিশালাকার সি-১৩০ পরিবহন বিমান এবং দুটি অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিধ্বস্ত মার্কিন বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনও সি-১৩০ ও ব্ল্যাক হক ভূপাতিত করার ফুটেজ প্রচার করছে। গালিবাফ এই ঘটনাকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ এবং তেহরানের বড় বিজয় হিসেবে চিত্রায়িত করেছেন। এর আগে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিল, ইরানি পুলিশের একটি কমান্ডো ইউনিট মার্কিন সি-১৩০ বিমানটি ধ্বংস করতে সক্ষম হয়।
পাল্টা দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘আমরা তাকে পেয়েছি।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম এক দুঃসাহসিক তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ইরানে আটক বা নিখোঁজ থাকা দ্বিতীয় মার্কিন পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এফ-১৫ই স্ট্রাইক ইগল বিমানের প্রথম ক্রুকে আগেই উদ্ধার করা হয়েছিল। দ্বিতীয় পাইলটকে উদ্ধারে কয়েক দিন ধরে কয়েক ডজন বিমান ও বিশেষ বাহিনী সমন্বিত অভিযান পরিচালনা করে। ট্রাম্প এই অভিযানকে সফল বলে ঘোষণা করেছেন।
ইরানি কর্তৃপক্ষ এই ঘটনাকে ওয়াশিংটনের গোয়েন্দা ও সামরিক ব্যর্থতা হিসেবে দেখছে। মার্কিন পক্ষ যেখানে দাবি করে আসছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, সেখানে তেহরান দাবি করছে যে তারা সফলভাবে আধুনিক মার্কিন যুদ্ধযানগুলো ধ্বংস করেছে। বিশ্লেষকেরা মনে করছেন, ইরানের পক্ষ থেকে এই দাবিগুলো মূলত যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে চ্যালেঞ্জ করার একটি প্রচেষ্টা।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি অত্যন্ত নাজুক। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে। অন্যদিকে, গালিবাফসহ ইরানের শীর্ষ নেতারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) গগনযানসহ একাধিক গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ কর্মসূচিতে কর্মরত বিজ্ঞানীদের ইস্তফা ও স্বেচ্ছা অবসরের হার হঠাৎ বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে দেশটির মহাকাশ বিভাগ (ডিওএস)। মহাকাশ বিজ্ঞানীদের এই গণইস্তফা ঠেকাতে এবং জাতীয় গুরুত্বসম্পন্ন প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে
১ ঘণ্টা আগে
গত মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ভারতের যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তাদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশন করছেন অধিকারকর্মী সোনম ওয়াংচুক।
১ ঘণ্টা আগে
গাজায় জানাজায় অংশ নিতে জমায়েত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া উপত্যকাটিজুড়ে ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার....
৪ ঘণ্টা আগে
মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের জন্য ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে ফোনকল করার বিষয়টি নিয়ে আবারও দম্ভোক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর এই ব্যক্তিগত হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত বিষয়টি ‘আরও ভালোভাবে’ মিটেছে।
৪ ঘণ্টা আগে