
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পাদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী জুলাই মাসের শুরুর দিকে তাঁর দাফনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই ইরানের রাজধানী তেহরানে প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর পরদিন, অর্থাৎ ৬ জুলাই তেহরানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুলাই কোয়ম শহরে আরেকটি জানাজা হবে।
কোয়মের আনুষ্ঠানিকতা শেষে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে ৯ জুলাই আরেকটি জানাজা শেষে বিখ্যাত ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হবে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিনই নিহত হয়েছিলেন আলী খামেনি।
খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাঁর নামের শুরুতে আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’, এর অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া মতাদর্শে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোয় ইসলামি আইনশাস্ত্র ও ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন এবং অধ্যাপনা করেন।
একজন আয়াতুল্লাহকে সাধারণত ‘মুজতাহিদ’ হিসেবে গণ্য করা হয়। মুজতাহিদ হলেন এমন একজন আইনবিদ, যিনি স্বাধীনভাবে ইসলামি আইনি চিন্তাভাবনা বা ‘ইজতিহাদ’ করার এবং ধর্মীয় ফতোয়া বা বিধিবিধান জারি করার যোগ্য।
যদিও ‘আয়াতুল্লাহ’ মূলত একটি ধর্মীয় উপাধি, তবে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে এটি রাজনৈতিক ক্ষমতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এর প্রধান কারণ হলো, দেশটির সংবিধান অনুযায়ী ইরানের ‘সর্বোচ্চ নেতা’ বা সুপ্রিম লিডারকে অবশ্যই উচ্চপর্যায়ের ধর্মীয় ও আইনশাস্ত্রীয় যোগ্যতাসম্পন্ন হতে হয়।
উল্লেখ্য, শিয়া ইরানের রাষ্ট্রীয় মতাদর্শ এবং দেশটির ৯০-৯৫ শতাংশ মানুষ এই মতাদর্শ অনুসরণ করে।
আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি তাঁর স্থলাভিষিক্ত হন। এর আগে মোজতবা খামেনি ‘হুজ্জাতুল ইসলাম’ হিসেবে পরিচিত ছিলেন, যা আয়াতুল্লাহর চেয়ে এক ধাপ নিচের ধর্মীয় পদমর্যাদা।

আগামীকাল রোববারের (১৪ জুন) মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে আগামীকালই চুক্তি সই করার বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘অস্বাভাবিক জেদ’ বলে...
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তিটি আগামীকাল রোববারই (১৪ জুন) স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বহুল আলোচিত শান্তিচুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
৯ ঘণ্টা আগে
ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান সহ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৩০ জুন অবসরে যাচ্ছেন। সেদিনই তাঁর স্থলাভিষিক্ত হবেন..
১১ ঘণ্টা আগে