
লেবাননে চলমান ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার অংশ হিসেবে তিনি শিগগির সুইজারল্যান্ডে যেতে পারেন।
আজ শনিবার আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করে তারা জানায়, ওই জলপথে প্রবেশ করলে নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ বন্ধের ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি সুইজারল্যান্ডে যাওয়ার আশা করছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এগিয়ে নেওয়ার কাজ হবে।
জেডি ভ্যান্স বলেন, এখন পর্যন্ত হরমুজ প্রণালি বাস্তবে বন্ধ করে দেওয়া হয়েছে—এমন কোনো তথ্য তাঁর কাছে নেই। ভ্যান্স আরও বলেন, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতিমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এবং আলোচনার কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন।
ভ্যান্স বলেন, ‘আজ সকালে তাঁদের সঙ্গে কথা হয়েছে। আমার ধারণা, আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তাদের আলোচক দল শনিবারই সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ৬০ দিনের আলোচনার অন্যতম পূর্বশর্ত ছিল লেবাননে সংঘাত বন্ধ করা। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ তাদের বাহিনীর ওপর ৫০টির বেশি রকেট ও গোলা নিক্ষেপ করেছে, যার জবাব হিসেবে তারা হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরায়েল যদি লেবাননের ভূখণ্ডে অভিযান চালায়, তাহলে তার জবাব দেওয়া হবে।
ইসরায়েলও জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চললেও দেশের নিরাপত্তা বা সেনাদের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৯১২ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসাকর্মীরাও রয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের দাবি অনুযায়ী, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে দেশটির অন্তত ৩২ সেনা ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি আগের মতোই নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশে আলোচনা আয়োজনের সুযোগ করে দিচ্ছে। তবে গোপনীয়তার স্বার্থে বৈঠকে অংশগ্রহণকারী বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হবে না।
তথ্যসূত্র: রয়টার্স

মাদক পাচারকারীদের বিরুদ্ধে ইকুয়েডরের নিরাপত্তা বাহিনী সিরিজ অভিযানে নেমেছে। সম্প্রতি এ রকমই একটি অভিযানে তিন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত ও আরও বহু সদস্য গ্রেপ্তার হয়েছেন। তবে এবার কেবল গোয়েন্দা তথ্য বা প্রশিক্ষণ নয়, এই অভিযানে সরাসরি ভারী অস্ত্রে সজ্জিত মার্কিন সেনাদের একটি...
১ ঘণ্টা আগে
১৯৮৭ সালের একদিন। পূর্ব লন্ডনের স্পিটালফিল্ডস এলাকা ঘুরে দেখছিলেন বর্তমান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ১৯৪৫ সালের পর থেকে সেখানে বসতি গেড়েছিলেন অনেক বাংলাদেশি। সে সময় তাঁদের বসবাস ও কাজের পরিবেশ বিস্মিত করেছিল তৃতীয় চার্লসকে। তৎকালীন প্রিন্স অব ওয়েলস (যুবরাজ) বিস্ময় বর্ণনা করেন এভাবে, ‘তারা যে
১ ঘণ্টা আগে
ভারতে ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে সংসদ ও রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী অন্তত ১১১ জন আইনপ্রণেতা রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’-এর যৌথ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের চালানো অভিবাসনবিরোধী অভিযানের প্রভাব পড়ছে দেশটির বড় শিল্পগুলোতেও। সম্প্রতি কানসাসে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গরু মোটাতাজাকরণ খামার ও পশু জবাইখানার জন্য পরিচিত অঞ্চলটিতে অভিযানের প্রভাব এরই মধ্যে পড়েছে গরুর মাংসের শিল্পে।
৬ ঘণ্টা আগে