‘এই জয়ে আমি খুবই আনন্দিত। আমার দুই বন্ধু আমার সঙ্গে ইতিমধ্যে উদ্যাপন শুরু করেছেন।’ এই কথাগুলো বলছিলেন লটারি জেতা শামসু মিয়া। আসলে কত বড় লটারি তিনি জিতেছেন, সেটা জানলে অনেকের চক্ষু চড়কগাছ হবে। শামসু মিয়া জিতেছেন বাংলাদেশি ৪৮ কোটি ৭৮ লাখ টাকা। বাংলাদেশি এই প্রবাসী লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ১৮ বছর ধরে থাকেন শামসু মিয়া। জিতেছেন দেড় কোটি দিরহাম। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশি ওই প্রবাসী শামসু মিয়া আমিরাতের আল-আইন শহরের বাসিন্দা। তাঁর কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামসু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। তিনি বলেন, ‘এই পুরস্কার আমি আমার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেব। প্রথমে আমি আমার ভিসা রিনিউ করে নেব। এরপর ভেবে দেখব, লটারির অর্থ দিয়ে কী করব।’
শামসু ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন। বাকিদের মধ্যে একজন রাশিয়ার নাগরিক। এ ছাড়া সবাই ভারতের নাগরিক।
এর আগে গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজকের বিজয়ীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে শামসু মিয়ার টিকিটের নম্বরটি।
এদিকে এরই মধ্যে আগামী মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে