ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জিএমএম) ও কংগ্রেসের জোট সরকার রাজ্যের কতিপয় জেলাকে বাংলাদেশ এবং রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তানের শহর করাচিতে পরিণত করার চেষ্টা করছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের এক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার গিরিরাজ সিং বলেছেন, ‘হেমন্ত সরেনের নেতৃত্বে জোট সরকার রাঁচিকে করাচি এবং দুমকা, সাহেবগঞ্জ ও দেওঘরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে।’
বিহারের রাজধানীর পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গিরিরাজ সিং আরও বলেন, ‘বোরকা পরিহিতা নারীদের ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করা উচিত।’ গিরিরাজ সিং বলেন, ‘বোরকা পরা নারীদের পরিচয় যাচাই করা উচিত। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এটা জরুরি।’
এ সময় ভারতের কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ করে বলেন, ‘সমাজে ঘৃণা ছড়ানো এবং ভোটারদের সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস।’
গিরিরাজ সিং বলেন, ‘হেমন্ত সরেন এবং কংগ্রেস মিলে রাঁচিকে করাচিতে পরিণত করার চেষ্টা করছে। দুমকা, সাহেবগঞ্জ এবং দেওঘরকে বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা করছে। কংগ্রেস এবং তাদের সহযোগীরা আমাদের বিভক্ত করতে চায়। ভোটারদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের মহিলাদের সম্মান রক্ষার কথা ভেবে ভোট দিতে হবে।’
বিজেপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘ঝাড়খণ্ডে আইনশৃঙ্খলা রক্ষায় সরেন সরকার ব্যর্থ হয়েছে।’ সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, রাজ্যে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা সমাজে ঘৃণা ছড়াচ্ছেন।’
উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ ২০ নভেম্বর। এই দফায় মোট ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টি আসনে ভোট হয়েছে।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
৪ ঘণ্টা আগে