
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধিদল। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সূত্রগুলো। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে। তবে মার্কিন সূত্র ও ইরানি সংবাদমাধ্যম জানাচ্ছে, এই প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মার্কিন প্রশাসনের সূত্র ও ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, ইরানের প্রতিনিধিদল আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক হবে না।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। এরপর তিনি ওমানের রাজধানী মাসকাট ও রাশিয়ার মস্কো সফরে যাবেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এসব তথ্য জানিয়েছে।
পাকিস্তানি পক্ষের আশা, আজকের এই বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে। তবে যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
এ পর্যন্ত জানা গেছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। এখানে প্রাসঙ্গিক হয়ে ওঠে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক বক্তব্য। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘প্রস্তুত’ অবস্থায় রয়েছে। এই বক্তব্য ইরানি সামরিক বাহিনীর কথার সঙ্গে বেশ মিল আছে; তারা বলছে—আঙুল ট্রিগারে রয়েছে।
এটাই মূলত অচলাবস্থার একটি দিক—দুই পক্ষ কি কূটনৈতিক পথে সমস্যার সমাধানে আগ্রহী, না আবার মুখোমুখি সংঘাতে জড়াবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের বাহিনী জব্দ বা বাধাগ্রস্ত করছে। একই সময়ে ইরানের পক্ষ থেকেও অনুরূপ দাবি শোনা যাচ্ছে, তারা বলছে, তারাও জাহাজ আটক করছে। গতকাল বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অন্তত দুটি জাহাজ জব্দ করা হয়েছে। এখানেই উঠে আসে আরেকটি বিতর্কিত কৌশল—‘ব্লকেডের জবাবে ব্লকেড’।
এ ছাড়া বিজয় নিয়ে দুই পক্ষের বয়ানেও রয়েছে স্পষ্ট বৈপরীত্য। ইরান বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও দাবি করছে বিজয় তাদের দিকেই। ইরানের রাষ্ট্রসংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এই সফর ইসলামাবাদ, মাসকাট ও মস্কো সফরের একটি ধারাবাহিক অংশ।

তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে আলাদা নাম ও নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠী নতুন পরিচয় ও প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে। আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৯ অক্টোবর।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতেরা চলতি মাসে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে রুশ নেতা বেশ আত্মবিশ্বাসী ছিলেন। পুতিন বলেন, কয়েক মাসের মধ্যেই রুশ সেনারা ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল দখল করে নেবে। একই সঙ্গে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক...
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলা সরকার ও দেশটির বিরোধীরা প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের কেন্দ্রীয় ব্যাংকের সোনার মজুত ব্যাংক অব ইংল্যান্ড থেকে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্থানান্তরের বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। আলোচনার বিষয়ে অবগত চার ব্যক্তি জানিয়েছেন...
২ ঘণ্টা আগে
সম্প্রতি পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছোট শহর মিরাজে গিয়েছিলেন এক ব্যক্তি। এই শহরেই তাঁর বেড়ে ওঠা। সেখানে পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের পাশে তিনি ৫০ টিরও বেশি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র দেখতে পেয়েছেন।
৪ ঘণ্টা আগে