নিজের অতীত নিয়ে খোলামেলা আলোচনা করেছেন বার্গার চেইন ইন-এন-আউটের বিলিয়নিয়ার মালকিন লিনসি স্নাইডার। এই আলোচনায় উঠে এসেছে কিশোর বয়সে দাদা-দাদির প্রতিষ্ঠিত বার্গার চেইনে তাঁর কৌশলী ভূমিকার কথা।
সোমবার এনডিটিভি জানিয়েছে, এনবিসি টুডেকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইন-এন-আউট বার্গারের বর্তমান চেয়ারম্যান লিনসি। মাত্র ২৭ বছর বয়সে তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়েছিলেন।
সাক্ষাৎকারে পারিবারিক বার্গার ব্যবসার গল্প শোনাতে গিয়ে লিনসি জানান, ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পরিচয় গোপন করে নিজেদের বার্গার চেইনের একটি শাখায় সাধারণ কর্মী হিসাবে তিনি কাজ শুরু করেছিলেন।
ফরচুনের তথ্য অনুযায়ী, লিনসি স্নাইডারের দাদা-দাদি ১৯৪৮ সালে ইন-এন-আউট বার্গার প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৬ সালে দাদা হ্যারি স্নাইডার মারা গেলে তাঁর দুই ছেলে রিচ এবং গাই ব্যবসাটির নেতৃত্ব দেন। ১৯৯৩ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান রিচ স্নাইডার। এর ৬ বছর পর ১৯৯৯ সালে লিনসির বাবা গাই স্নাইডারও মারা যান। সে সময় ১৭ বছর বয়সী লিনসি ছিলেন ওই বার্গার সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী।
কিশোরী বয়সে বাবা ও চাচার মৃত্যুর পরই ব্যবসার নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেননি লিনসি। এনবিসি টুডেকে জানান—তিনি কখনোই চাননি যে, পারিবারিক উপাধি দিয়ে তাঁকে কেউ বিচার করুক। মালিকের মেয়ে হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় তিনি তাঁর পূর্বপুরুষদের মতো সম্মান পেতে চেয়েছিলেন। আর তাই ১৭ বছর বয়সে তিনি ক্যালিফোর্নিয়ার রেডিংয়ে একটি ইন-এন-আউট রেস্তোরাঁয় চাকরির অবেদন করেন। শুধু তাই নয়, চাকরি প্রার্থী অন্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দুই ঘণ্টা অপেক্ষাও করতে হয়েছিল তাঁকে।
লিনসি জানান, নিজেদের বার্গার চেইনে তাঁর প্রথম কাজটি ছিল শাকসবজি কাটা এবং ক্রেতাদের পরিবেশন করার মতো ছোটখাটো কাজ করা। তিনি যে শাখাটিতে ছিলেন সেই শাখার ম্যানেজার ছাড়া অন্য কেউই তাঁর পরিচয় জানত না।
সাধারণ কর্মী থেকে প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসতে প্রায় এক দশক সময় নিয়েছিলেন লিনসি। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪১ বছর বয়সী লিনসি স্নাইডারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬.৭ বিলিয়ন ডলার।

ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বন্দর নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইভান মিলাট আরও অন্তত ৩০টি হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টারি তদন্তে উঠে এসেছে। পুরোনো ও অমীমাংসিত মামলাগুলো নতুন করে তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন ও পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে।
৫ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আটক হন।
৬ ঘণ্টা আগে
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
৯ ঘণ্টা আগে