বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৬৯ জনের।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬০ হাজার ৯১৪ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ৩০৯ জন। করোনা মহামারির শুরু থেকে জার্মানিতে এখন পর্যন্ত ২ কোটি ৩২ লাখ ৭৭ হাজার ৩১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৩৩ হাজার ২১৫ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে ৪২ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ৩৬১ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ কোটি ২২ লাখ ৫২ হাজার ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ১০ লাখ ১৪ হাজার ৯০২ জন মারা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫০ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ লাখ ১৭ হাজার ৮৭২ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ৪৫ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৫২৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট বিচারক ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লাই এবার (২০২৬ সাল) নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বর্ণবাদবিরোধী আন্দোলনে ভূমিকা, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় কয়েক দশকের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতের রাজস্থানের আজমের সেন্ট্রাল জেলের সাবেক কর্মকর্তা দিব্যা চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালত তাঁকে সেই কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দীকে নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির দেশে ফেরা এবং রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ভারতে আসার ঘোষণা দিয়ে প্রকাশিত একটি ভিডিও ইনস্টাগ্রামে ৬৪ লাখ লাইক এবং ১ লাখ ২৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য প্রিন্ট।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারপতি নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আদালতটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
৬ ঘণ্টা আগে