Ajker Patrika

আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০০: ০৬
আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান
ছবি: সংগৃহীত

মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

‘অপারেশন কিলসুইচ’ নামে পরিচালিত অভিযানে স্পেন, গ্রিস, রোমানিয়া ও যুক্তরাজ্যের আটটি স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে চক্রটির পাঁচটি কেন্দ্রীয় সার্ভার ও ডার্ক ওয়েবে থাকা তাদের তথ্য ফাঁসের ওয়েবসাইট। এসব অভিযানে অন্তত ১১০ টেরাবাইট চুরি করা তথ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কর্তৃপক্ষ।

ইউরোপোল জানিয়েছে, কিলসেকের সঙ্গে বিশ্বজুড়ে প্রায় এক হাজার সাইবার হামলার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে প্রায় ৫০০টি হামলা সফল হয়েছিল বলে এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে। তবে জব্দ করা তথ্য বিশ্লেষণের পর এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।

সন্দেহভাজন মূল পরিচালনাকারী কিশোর

তদন্তকারীরা ১৬ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে কিলসেকের প্রশাসক ও মূল পরিচালনাকারী হিসেবে শনাক্ত করেছেন। স্পেনের পুলিশ জানিয়েছে, দেশটির আলিকান্তে প্রদেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটির আরও এক সন্দেহভাজন ডেভেলপার গত আগস্টে ১৮ বছরে পা দিয়েছেন। অভিযোগের কিছু ঘটনা ঘটার সময় তিনিও অপ্রাপ্তবয়স্ক ছিলেন।

তদন্তে একজন মধ্যস্থতাকারী ও একজন সহযোগী সদস্যেরও সন্ধান পাওয়া গেছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

২০২৪ সাল থেকে কিলসেক ‘র‍্যানসমওয়্যার আ সার্ভিস’ মডেলে কার্যক্রম চালিয়ে আসছিল। সফটওয়্যারের দুর্বলতা ও অনিরাপদ প্রবেশপথ, বিশেষ করে ক্লাউড স্টোরেজের দুর্বলতা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে ঢুকে সংবেদনশীল তথ্য চুরি করত তারা।

পরে ডার্ক ওয়েবের ওয়েবসাইটে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশের হুমকি দিয়ে মুক্তিপণ দাবি করা হতো। তদন্তকারীদের মতে, কোনো কোনো ঘটনায় চক্রটি উল্লেখযোগ্য অঙ্কের অর্থও আদায় করেছে।

হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

তদন্তকারীরা দেখতে পেয়েছেন, কিলসেক র‍্যানসমওয়্যার অবকাঠামো তৈরি ও পরিচালনা এবং সম্ভাব্য লক্ষ্য শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করত। সাইবার অপরাধীরা এআই প্রযুক্তি ব্যবহার করে হামলার সক্ষমতা বাড়াচ্ছে—এ নিয়ে উদ্বেগের মধ্যেই এই তথ্য সামনে এসেছে।

অভিযানে ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অংশ নেয়। ইউরোপোল ও ইউরোজাস্ট তদন্ত সমন্বয়ে সহায়তা করেছে। জব্দ করা ডিভাইস ও তথ্য বিশ্লেষণের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সিসহ অপরাধলব্ধ অর্থের গতিপথ অনুসরণ করছেন তদন্তকারীরা।

তবে গ্রেপ্তার ব্যক্তিরা এখনো দোষী সাব্যস্ত হননি। তদন্তও চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত