ঢাকা: করোনাভাইরাসের নতুন ধরনগুলোর নাম নিয়ে জটিলতার নিরসনে নতুন নামকরণ পদ্ধতির ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন নামকরণ পদ্ধতি অনুযায়ী, এখন থেকে করোনার নতুন নাম গ্রিক হরফ দিয়ে উল্লেখ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে গত বছরের শেষ দিকে করোনার যে নতুন ধরনটি পাওয়া গেছে তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম হয়েছে ‘বেটা’। আর ভারতীয় ধরনের নাম দেওয়া হয়েছে ‘ডেলটা’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আলোচনা সহজ করার জন্যই তাদের এ নতুন পদ্ধতির প্রবর্তন।
যুক্তরাজ্যে গত বছরের শেষ দিকে এ ভাইরাসের যে ধরনটি ছড়াতে শুরু করেছিল, সেটির নাম দেওয়া হয়েছে ‘আলফা’। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম হয়েছে ‘বেটা’।
আর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতকে বিপর্যস্ত করে ফেলা পাওয়া নতুন ধরনটি ‘ডেলটা’ নাম পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গ্রিক হরফগুলো বৈজ্ঞানিক নামের পরিবর্তে ব্যবহার করা হবে না। গ্রিক ভাষায় ২৪টি হরফের ব্যবহার করা হয়। তাই নতুন ধরনের সংখ্যা যদি ২৪ টির বেশি বেড়ে যায় তাহলে অন্য কোনো নাম পদ্ধতি প্রয়োগ করা হবে।
নতুন নামকরণ পদ্ধতি ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কেরখোভ বলেছেন এক টুইটে লিখেছেন, “নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করা বা সে কথা জানানোর জন্য কোনো দেশের ওপর কালিমা লেপন করা উচিত নয়। ”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার নতুন এই নামকরণ পদ্ধতির ঘোষণা দিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতে পাওয়া করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটিকে ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ বলা নিয়ে এ মাসের শুরুতেই আপত্তি জানিয়েছিল দেশটির সরকার।
যে যে লেখায় বা পোস্টে ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ কথাটি থাকবে, সেগুলো বাদ দিতে নয়া দিল্লির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষগুলোকে বলা হয়েছিল।

দক্ষিণ লেবাননভিত্তিক মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ছোট দেশটিতে ধ্বংস ও মানবিক বিপর্যয় চরমে উঠেছে। গত ৫ দিনে অন্তত ২৯৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে। শুধু রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেই এ পর্যন্ত নিহত হয়েছে ১২০ জন।
৯ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ইসরায়েলের কাছে ১২ হাজার বোমা বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের দীর্ঘসূত্রতা ও পর্যালোচনা প্রক্রিয়া সম্পূর্ণ এড়িয়ে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।
১০ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ যখন এক চরম উত্তেজনাকর পর্যায়ে রয়েছে, তখন এক চাঞ্চল্যকর দাবি তুলেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন আরব দেশের বেসামরিক অবকাঠামো, জনবসতি ও লক্ষ্যবস্তুতে যেসব ইরানি ক্ষেপণাস্ত্রগুলো...
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জারা সুলতানা দাবি করেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ‘ব্রিটিশ মাটিতে’ অবতরণ করছে এবং সেখান থেকেই উড়ে গিয়ে ইরানে বোমা ফেলছে। তিনি বলেন, এর অর্থ হলো যুক্তরাজ্য এই যুদ্ধে ‘সরাসরি জড়িত’।
১২ ঘণ্টা আগে