
ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তিটি আগামীকাল রোববারই (১৪ জুন) স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘আগামীকালই (রোববার) চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে এবং এটি স্বাক্ষরিত হওয়ার ঠিক পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’
এ ছাড়া চুক্তির পরবর্তী ধাপ বা শর্ত সম্পর্কে ইঙ্গিত দিয়ে ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন পুরোপুরি শান্ত ও স্বাভাবিক হয়ে আসবে, তখন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের অবশিষ্টাংশ বা ডাস্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে।
তবে চুক্তি সইয়ের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির সম্পূর্ণ বিপরীত। এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে তাসনিম নিউজ জানায়, চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হচ্ছে না।
এর ফলে চুক্তি স্বাক্ষরের সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে দুই দেশের ভিন্ন অবস্থান কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে।
অন্যদিকে, শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিটি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত হওয়ার পরপরই ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হবে এবং এর ধারাবাহিকতায় আগামী সপ্তাহে কারিগরি স্তরের আলোচনা শুরু হবে।

আগামীকাল রোববারের (১৪ জুন) মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে আগামীকালই চুক্তি সই করার বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘অস্বাভাবিক জেদ’ বলে...
৪ ঘণ্টা আগে
চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বহুল আলোচিত শান্তিচুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
৯ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পাদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী জুলাই মাসের শুরুর দিকে তাঁর দাফনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই ইরানের রাজধানী তেহরানে প্রয়াত এই নেতার প্রতি...
১০ ঘণ্টা আগে
ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান সহ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৩০ জুন অবসরে যাচ্ছেন। সেদিনই তাঁর স্থলাভিষিক্ত হবেন..
১১ ঘণ্টা আগে