
গত সপ্তাহে থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত ১২ বছর বয়সী নাফাত চাইমারের শেষকৃত্যে শোকের আবহে আরও এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। নিহত শিশুটির বাবা-মায়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছেন হামলাকারী ১৪ বছর বয়সী কিশোরের বাবা নিথি ইমরুয়াং।
মঙ্গলবার (১১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, ব্যাংককের উত্তরে অবস্থিত একটি মন্দিরে নাফাতের শেষকৃত্যের আগে শত শত মানুষ জড়ো হন। নাফাতের বাবা-মা মন্দিরে পৌঁছালে স্বজন ও অন্য অভিভাবকেরা তাঁদের প্রতি সমবেদনা জানান। এর কিছুক্ষণ পরই এসে হাজির হন ঘাতক কিশোরের বাবা নিথি ইমরুয়াং। তিনি নাফাতের বাবা পংথন চাইমারের সামনে হাঁটু গেড়ে বসেন এবং কাঁদতে কাঁদতে ঐতিহ্যবাহী থাই ‘ওয়াই’ ভঙ্গিতে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করেন।

পংথন তাঁকে দুই হাত ধরে উঠিয়ে দেন এবং ক্ষমা গ্রহণ করেন। তিনি নিথিকে বলেন, তিনিও যে ভয়াবহ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তা তাঁরা বুঝতে পারছেন।
নিথির ছেলে প্যাচাত ইমরুয়াং ওই হামলায় নিজের দাদা-দাদিকে গুলি করে হত্যা করার পর ননথাবুরির অভিজাত দেবসিরিন স্কুলে আরও ছয়জনকে হত্যা এবং ৩০ জনের বেশি মানুষকে আহত করে। পরে সে নিজেও আত্মহত্যা করে। এই ঘটনায় হামলাকারীসহ মোট ৯ জন নিহত হন।
ঘটনার পর নিথি বলেছিলেন, ছেলের এমন ভয়াবহ কাজের কারণ তিনি এখনো বুঝতে পারছেন না। ছেলের এমন কাণ্ডে তাঁর মধ্যে একইসঙ্গে অপরাধবোধ, শোক ও ভেঙে পড়ার অনুভূতি কাজ করছে। নিজের সন্তান ও বাবা-মাকে হারানোর পাশাপাশি অন্য একটি পরিবারের সন্তান হত্যার দায় তাঁকে আরও অপরাধবোধে ভোগাচ্ছে।

বাবা-মায়ের বিচ্ছেদের পর দুই বছর বয়স থেকেই দাদা-দাদির সঙ্গে থাকত ঘাতক কিশোর প্যাচাত। তবে নিথি প্রতি সপ্তাহান্তে ছেলের সঙ্গে দেখা করতেন এবং তাঁকে বাড়তি পড়াশোনার ক্লাসেও নিয়ে যেতেন। তিনি জানান, ছেলে স্বভাবগতভাবে শান্ত ও অন্তর্মুখী ছিল। স্কুলের পড়াশোনা বা কেমন আছে জানতে চাইলে প্রায়ই শুধু ‘মোটামুটি’ বলে এড়িয়ে যেত। সাম্প্রতিক সময়ে সে আরও বেশি চুপচাপ হয়ে গিয়েছিল।
নাফাতের মরদেহের পাশে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের পক্ষ থেকে পাঠানো হলুদ রাজকীয় পুষ্পস্তবক এবং রানি সুথিদার পক্ষ থেকে বেগুনি ও গোলাপি পুষ্পস্তবক রাখা হয়। প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলসহ মন্ত্রিসভার সদস্যরাও শ্রদ্ধা জানান। রাজপরিবার নিহত ও আহতদের জন্য রাজকীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার ঘোষণা দিয়েছে।
নিহত নাফাত ওই স্কুলে ভর্তি হয়েছিল মাত্র তিন মাস আগে। গান, নাচ ও মঞ্চ পরিবেশনায় তার গভীর আগ্রহ ছিল। নতুন শিক্ষাবর্ষে সে নাচ ও থাই ঐতিহ্যবাহী পোশাক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মাসের শেষ দিকে একটি চিয়ারলিডিং প্রতিযোগিতায়ও অংশ নেওয়ার কথা ছিল তার।
নাফাতের বাবা বলেন, ‘তার স্বপ্নগুলোর কথাই সবচেয়ে বেশি মনে পড়ে।’
হামলার দিন নাফাত সাধারণত যে ভবনে গুলির ঘটনা ঘটে সেখানে থাকার কথা ছিল না। অন্য কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে টিকা নিতে গিয়ে কক্ষ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয় সে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর গত শনিবার তার মৃত্যু হয়।
মেয়ের মৃত্যুর জন্য স্কুলকে দায়ী করেননি পংথন। তিনি বলেন, ‘এমন ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে—বিশ্বের যে কোনো প্রান্তে।’

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশজুড়ে চালানো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, এই পরিস্থিতিতে যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর...
১ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ হুতি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল। এমনকি দাবি করেছিলে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মূসা নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেই দাবি উড়িয়ে দিয়ে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে হাজির...
৪ ঘণ্টা আগে