
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রধান কারাগারে গ্যাং সদস্যদের হামলায় অন্তত ১২ জন মারা গেছেন। আর কারাগার থেকে পালিয়েছেন কয়েক হাজার কয়েদি। এ ঘটনার পর হাইতি সরকার দেশটিতে জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ জারি করেছে। গতকাল রোববার বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, তিনি কারাগারটিতে প্রায় এক ডজন মরদেহ পড়ে থাকতে দেখেছেন।
মানবাধিকার সংস্থা ন্যাশনাল নেটওয়ার্ক ফর ডিফেন্স অব হিউম্যান রাইটসের কর্মকর্তা পিয়েরে এস্পেরেন্স বলেন, ‘আমরা অনেক বন্দীর মৃতদেহ পেয়েছি।’ তিনি আরও বলেন, গ্যাং সদস্যদের হামলার পর ন্যাশনাল পেনিটেনশিয়ারি নামক কারাগারে মাত্র প্রায় ১০০ জন কয়েদি ছিলেন। সেখানে আগে ছিল আনুমানিক ৩ হাজার ৮০০ জন কয়েদি। গত শনিবার রাতভর কারাগারটিতে অভিযান চালায় গ্যাং সদস্যরা।
কয়েক দশক ধরেই দারিদ্র্য, সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। ২০২১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল ময়সিকে হত্যা করা হয়। এরপর দেশটিতে ছড়িয়ে পড়ে আরও বড় আকারের বিশৃঙ্খলা।
হাইতির সশস্ত্র গ্যাংগুলো বেশ শক্তিশালী। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বেশির ভাগই নিয়ন্ত্রণ করে এসব গ্যাং।
গতকাল রোববার পোর্ট-অ-প্রিন্সের প্রধান কারাগার ন্যাশনাল পেনিটেনশিয়ারিতে যান এএফপির একজন সংবাদদাতা। তিনি কেবল ডজনখানেক মরদেহই পাননি, আরও অনেককেই আহত অবস্থায় পড়ে থাকতেও দেখেছেন। বুলেট অথবা গোলার আঘাতে আহত হয়েছেন তাঁরা।
সেই সংবাদদাতা দেখতে পান, কারাগারটির মূল ফটক খোলাই ছিল। আর সেখানে আর খুব বেশি কয়েদি অবশিষ্ট নেই।
এক বিবৃতিতে হাইতি সরকার বলেছে, পুলিশ সেই ন্যাশনাল পেনিটেনশিয়ারি এবং ক্রোইক্স ডেস বুকেটস নামক আরেকটি কারাগারে সশস্ত্র গ্যাংদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিল। এই হামলায় কারাগারের কর্মী ও কয়েদিদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।
পিয়েরে এস্পেরেন্স বলেন, ক্রোইক্স ডেস বুকেটস কারাগার থেকে কয়জন কয়েদি পালিয়েছেন, তা এখনো জানা যায়নি।
এএফপি বলেছে, হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে ক্ষমতাচ্যুত করার জন্যই গ্যাংগুলো গত বৃহস্পতিবার থেকে পোর্ট-অ-প্রিন্সে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হেনরি গত শুক্রবার কেনিয়ায় একটি আন্তর্জাতিক পুলিশ সহায়তা মিশনের সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন। নাইরোবি এ ব্যাপারে তাঁকে সমর্থন দিতে রাজি হয়েছে।

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
১৭ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে