
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করেছেন তিনি। ব্যাপক পরিবর্তন এনেছেন প্রশাসনে, যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে। বাইডেন প্রশাসনের ৭৮টি আদেশ বাতিল করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের শুরু থেকেই ট্রাম্প অনেকবার বলেছিলেন, ক্ষমতায় এলে আমেরিকার প্রশাসন পাল্টে দেবেন।
২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ট্রাম্পের নির্বাহী আদেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার, জন্মগত নাগরিকত্ব বাতিল এবং সরকারি কর্মীদের পূর্ণ সময়ের জন্য অফিসে ফিরে আসার বাধ্যবাধকতা।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্র থেকে অন্যায়ভাবে বেশি অর্থ নিয়ে থাকে। তাই এই সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এমনকি, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। প্রথম মেয়াদেও তিনি এই চুক্তি থেকে সরে আসতে চেয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও আশ্রয়ের ওপর কঠোর নতুন বিধিনিষেধ ঘোষণা করেছেন ট্রাম্প। জন্মগত নাগরিকত্ব বাতিল করার চেষ্টায় নির্বাহী আদেশে সই করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় বারবার ট্রাম্প বলেছিলেন, শপথ নিয়ে সঙ্গে সঙ্গে এই আদেশে সই করবেন তিনি। পাশাপাশি অবৈধ মানব ও মাদক পাচার এবং অপরাধের অভিযোগে সীমান্তে কড়াকড়ির আদেশে সই করেছেন তিনি। এই আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সৈন্য মোতায়েন করা হবে। এ ছাড়া দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প।
প্রশাসনের কর্মীদের ওপরও বড় পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এক নির্বাহী আদেশে সরকারি কর্মীদের পূর্ণ সময়ের জন্য অফিসে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। কোভিড মহামারির সময় করোনাভাইরাসের বিস্তার রোধে বাসা থেকে কাজ করার ব্যবস্থা শুরু হয়েছিল। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, সরকারি কর্মীদের এখন থেকে সপ্তাহে পাঁচ দিন পূর্ণ সময় দপ্তরে হাজির থাকতে হবে।
আরেকটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক শক্তির রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করতে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেন ট্রাম্প। আদেশে বলা হয়, দেশে তেলের খনন কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর চেষ্টা করা হবে। তেলের মজুত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
সাবেক প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে দেওয়া নির্বাহী আদেশগুলোর ওপর বেশ কাটাকুটি চালিয়েছেন নতুন প্রেসিডেন্ট। এক নির্বাহী আদেশের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি বসতকারীদের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ট্রাম্প। এ ছাড়া কিউবাকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা রাষ্ট্রের কালো তালিকা থেকে বাদ দিয়েছেন ট্রাম্প।
২০২০ সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনায় ১৫০০ জনের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ট্রাম্প।
জেন্ডারভিত্তিক স্বীকৃতি নিয়ে নির্বাহী আদেশ করার কথা ট্রাম্প আগেই জানিয়েছিলেন। এবার একটি আদেশে তিনি বলেন, এখন থেকে মার্কিন সরকার শুধু ‘দুই লিঙ্গ—পুরুষ ও নারী’ স্বীকৃতি দেবে।
প্রযুক্তিজগতে ট্রাম্পের প্রভাব বেশ ভালোমতোই এবার দেখা যাবে। এক আদেশে টিকটকের কার্যত নিষেধাজ্ঞার ৭৫ দিনের বিরতি ঘোষণা করেছেন তিনি। এর চীনা মালিকের সঙ্গে একটি অংশীদারত্বের ধারণা নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রথম দিনেই এ ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। তবে কংগ্রেসে পাসের পর কতগুলো আদেশ বাস্তবায়িত হয়, তা দেখার অপেক্ষায় বিশ্ব।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
১২ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
১৩ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
১৪ ঘণ্টা আগে