
ভারতের তেল শোধনাগারগুলো সীমিত পরিমাণ ইরানি তেল কিনছে। আর এই ক্রয়ের ক্ষেত্রে তারা ইরানকে চীনা ইউয়ানে অর্থ পরিশোধ করছে। মূলত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল থাকার সুযোগেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব লেনদেন পরিচালিত হচ্ছে আইসিআইসিআই (ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশন) ব্যাংকের মাধ্যমে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারত সরকার বলেছে, এ ধরনের লেনদেন সম্পূর্ণ নিয়মের মধ্যেই রয়েছে। গত মাসে ওয়াশিংটন দেওয়া ছাড়ের পরই এই ক্রয় শুরু হয়। ওই ছাড়ের ফলে দেশগুলো সমুদ্রপথে রাশিয়া ও ইরানের তেল কিনতে পারছে, যাতে ইরানে শুরু করা যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধের কারণে অস্থির হয়ে ওঠা বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখা যায়।
রাশিয়ার তেলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছাড়ের মেয়াদ বাড়ালেও, ইরানি অপরিশোধিত তেলের ওপর দেওয়া ছাড় আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। এর আগে সপ্তাহের শুরুতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই সুবিধা আর বাড়ানো হবে না।
অর্থ পরিশোধের জটিলতার কারণে অনেক সম্ভাব্য ক্রেতা পিছিয়ে গেলেও, কিছু শোধনাগার সমুদ্রপথেই লাখ লাখ ব্যারেল ইরানি তেল কিনে নিয়েছে। এর মধ্যে আছে—৭ বছরের মধ্যে ভারতের প্রথম ইরানি তেল ক্রয়। রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ওয়েল করপোরেশন জয়া নামের একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ারে (ভিএলসিসি) করে ২০ লাখ ব্যারেল তেল কিনেছে, যার মূল্য প্রায় ২০ কোটি ডলার। পাশাপাশি ইরানি তেলবাহী আরও চারটি জাহাজকেও ভারতে ভিড়ার অনুমতি দেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এসব তেল ক্রয়ের অর্থ পরিশোধ করছে ইউয়ানে। এ বিষয়ে এক শীর্ষ কর্মকর্তা বলেন, এটি অপরাধমূলক কিছু নয়। তিনি জানান, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা। আমাদের তেল বিপণন সংস্থাগুলো নিয়ম মেনেই কাজ করছে।’ ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব সুজাতা শর্মা বলেন, ‘আমাদের তেল বিপণন কোম্পানিগুলো নিয়মের মধ্যেই পরিচালিত হচ্ছে।’
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হওয়া হরমুজ প্রণালি ইরান সংঘাতের কারণে কার্যত অচল হয়ে পড়েছে। এর ফলে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম আকাশছোঁয়া হয়েছে। তবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় ভারত তুলনামূলকভাবে কম প্রভাবিত হয়েছে।

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। আজ রোববার জেলার কাট্টানাপট্টি এলাকার একটি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
নির্বাচনী প্রচার মানেই সাধারণত তপ্ত ভাষণ আর স্লোগানের লড়াই। তবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে আজ সেই চেনা মেজাজে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার টানা চারটি জনসভার ফাঁকে ঝাড়গ্রামে থেমে স্থানীয় জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ঝালমুড়ি’র স্বাদ নিলেন তিনি।
৩৮ মিনিট আগে
কুর্দিস্তান প্রেস এজেন্সির (কুর্দপা) প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির সপ্তম দিনে উত্তর ইরাকের সুরদাশের একটি আবাসিক এলাকায় ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী। সেখানে ইরানের বিরোধী দল ‘কোমালা অব দ্য টয়লার্স অব কুর্দিস্তানের’ সঙ্গে যুক্ত পরিবারগুলো অবস্থা
১ ঘণ্টা আগে
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ মিশনে জেডি ভ্যান্সের সঙ্গী হচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। প্রতিনিধিদলটি আগামীকাল সোমবারই (২০ এপ্রিল) ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে ইরানের শীর্ষ প্রতিনিধি
১ ঘণ্টা আগে