
২০২৩ সাল শেষ হওয়ার আগেই একটি পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে পৃথিবী। বহু বছর আগেই এই বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গা। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলাসহ আলোচিত বেশ কয়েকটি ঘটনা তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যায় বলে দাবি করা হয়।
প্রায় তিন দশক আগে মারা গেছেন বাবা ভাঙ্গা। কিন্তু তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলো তাঁকে এখনো পৃথিবীজুড়ে আলোচনায় রেখেছে। কথিত আছে, মাত্র ১২ বছর বয়সে একটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি।
বাবা ভাঙ্গার অনুসারীরা মনে করেন, ২০২৩ সালে একটি পারমাণবিক শক্তিকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটবে। এই বিস্ফোরণের ফলে এশিয়ার আকাশ বিষাক্ত মেঘে ছেয়ে যাবে।
এ ছাড়া এই বিস্ফোরণের ফলে কয়েকটি দেশ আক্রান্ত হবে। এসব দেশে মারাত্মক রোগবালাই ছড়িয়ে পড়বে।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়াভিত্তিক গণমাধ্যম নিউজ ডটকমের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে পৃথিবীর ওপর দিয়ে একটি শক্তিশালী সৌরঝড় উড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণীও করেছিলেন বাবা ভাঙ্গা। এর ফলে বৈশ্বিক জলবায়ুর চিত্র পুরোপুরি বদলে যাওয়ারও আশঙ্কা করেছিলেন তিনি।
এ ছাড়া কয়েকটি অসমর্থিত সূত্রের তথ্যমতে, ২০২৩ সাল নিয়ে আরেকটি ভয়ংকর ভবিষ্যদ্বাণী ছিল বাবা ভাঙ্গার। এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলতি বছরেই একটি সুপারপাওয়ার দেশ জৈব রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এর ফলে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটবে।
১৯৯৬ সালে ৭৫ বছর বয়সে মৃত্যুর আগে মহামারি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ান এই রহস্যময়ী নারী। এ ছাড়া প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা নিয়েও বহু বছর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করা হয়।

প্যারিসের একটি হোটেলে ক্ষুধার্ত এক পরিচারিকার আপেল খাওয়ার ঘটনা ১৯২৬ সালের অন্যতম চাঞ্চল্যকর হিরা চুরির রহস্য উন্মোচন করে দিয়েছিল। আপেলের এক কামড়েই তিনি খুঁজে পান ফ্রান্সের দুর্লভ ‘গ্রাঁ কঁদে’ হিরা—যে হিরাটি তখন ইউরোপজুড়ে পুলিশের তল্লাশির কেন্দ্রবিন্দুতে ছিল।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর সরাসরি বিমান হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাকিস্তান। তুর্কি সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডেকে পাকিস্তানের একাধিক সামরিক ও কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে শিগগির এই সামরিক অভিযান...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ২৪৫ মিলিয়ন ডলারের বিটকয়েন চুরি ও অর্থ পাচারের ঘটনায় নিজের অপরাধ স্বীকার করেছেন সিঙ্গাপুরের নাগরিক ম্যালোন ল্যাম। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাগুলোর একটি।
৪ ঘণ্টা আগে
উত্তর কোরিয়া নতুন একটি দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ ঘটনাকে ‘গভীর উদ্বেগের’ কারণ হিসেবে উল্লেখ করেছেন।
৪ ঘণ্টা আগে