
ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর হলেও চিকিৎসা চলছে।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) রাজধানী ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতালে বলসোনারোকে ভর্তি করা হয়। হাসপাতালের এক মেডিকেল নোটে বলা হয়েছে, ৭০ বছর বয়সী বলসোনারোকে শুক্রবার ভোরে উচ্চ জ্বর, কাঁপুনি এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষায় তাঁর নিউমোনিয়া ধরা পড়ে।
চিকিৎসকেরা জানিয়েছেন, বলসোনারোকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ব্রাসিল কাইয়াদো সাংবাদিকদের জানান, সাবেক প্রেসিডেন্টের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অন্তত কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। তবে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলেও জানান তিনি।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বলসোনারোর আগে থেকেই নানা স্বাস্থ্য সমস্যা রয়েছে। ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর থেকে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং কয়েকবার অস্ত্রোপচারও করতে হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে গত ডিসেম্বরে হার্নিয়া এবং দীর্ঘদিনের হেঁচকি সমস্যার চিকিৎসার জন্যও তাঁকে চিকিৎসা নিতে হয়।
বর্তমানে বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। ওই নির্বাচনে তিনি পরাজিত হন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তদন্তের মাত্রা বাড়ানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর দিনই ওই হামলার ঘটনা ঘটেছিল।
১৪ মিনিট আগে
ইরানে হামলা শুরুর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শিগগির এ যুদ্ধ শেষ হবে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে ইসরায়েলও এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। এ পরিস্থিতিতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে...
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আরও ছয়টি দেশ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করেছে। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে মামলাটি করেছে দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগে
এক সপ্তাহ আগে ট্রাম্প হোয়াইট হাউসে একই ধরনের প্রশ্নের জবাবে বিরক্তি প্রকাশ করেছিলেন। তখন ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডুসি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন—রাশিয়া ইরানকে সহায়তা করছে—এমন প্রতিবেদনের বিষয়ে তার প্রতিক্রিয়া কী?
৩ ঘণ্টা আগে