
২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর রাজনীতি থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল বৃহস্পতিবার সাইপ্রাসের নিকোসিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানান।
রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের প্রতিবেদন থেকে জানা যায়, ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে যোগ দিতে বর্তমানে মাখোঁ দুই দিনের সাইপ্রাস সফরে রয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হওয়ার আগে আমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না এবং দায়িত্ব ছাড়ার পরও আমি আর রাজনীতিতে থাকব না।’
২০১৭ সালে মাত্র ৩৯ বছর বয়সে ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এসেছিলেন মাখোঁ। ২০২২ সালে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। ফ্রান্সের সংবিধান অনুযায়ী তিনি টানা তৃতীয়বার নির্বাচনে অংশ নিতে পারবেন না। যদিও ২০২৫ সালের জুলাই মাসে প্যারিসে এক সমাবেশে তিনি বলেছিলেন, ‘দুই বছর, পাঁচ বছর বা ১০ বছর পরও আপনাদের আমার প্রয়োজন হবে।’ তাঁর সেই বক্তব্যকে অনেকে ২০৩২ সালের নির্বাচনে ফেরার প্রস্তুতি হিসেবে দেখেছিলেন। তবে আজকের মন্তব্যের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।
৯ বছরের শাসনকাল নিয়ে মাখোঁ বলেন, ‘সবচেয়ে কঠিন কাজ হলো নিজের কাজের রেকর্ড রক্ষা করা। কখনো কখনো আপনার ভালো কাজগুলো ধরে রাখতে হয় এবং ভুলগুলো সংশোধন করতে হয়।’
তাঁর মেয়াদের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করা। তবে ২০২৪ সালের জুনে আগাম নির্বাচনে তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আইনটি বর্তমানে ২০২৭ সাল পর্যন্ত স্থগিত রয়েছে।
নির্বাচনে কট্টর ডানপন্থীদের কাছে ধরাশায়ী হওয়ার পর পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন মাখোঁ। তাঁর এই একতরফা সিদ্ধান্ত নিজের দলের ভেতরেও ব্যাপক সমালোচিত হয়েছিল। ২০২৫ সালের নববর্ষের ভাষণে তিনি নিজেও স্বীকার করেছিলেন, তাঁর এই সিদ্ধান্ত ফরাসি জনগণের জন্য কোনো সমাধানের বদলে রাজনৈতিক অস্থিরতা ডেকে এনেছে।
ফ্রান্সের ইতিহাসে এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্টই একবার বিদায় নেওয়ার পর আবার ক্ষমতায় ফিরতে পারেননি। মাখোঁও সে পথেই হাঁটছেন বলে মনে করা হচ্ছে। তবে রাজনীতি ছাড়ার পর তিনি কী করবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি।

গত বছর বিশ্বজুড়ে খাদ্যসংকটে পড়া মানুষের দুই-তৃতীয়াংশই মাত্র ১০টি দেশের বাসিন্দা। এই দুই–তৃতীয়াংশের মধ্যে আবার এক-তৃতীয়াংশের বসবাস সুদান, নাইজেরিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ-সমর্থিত একটি বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই তালিকায় আছে বাংলাদেশের নামও।
১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধিদল। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সূত্রগুলো। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে। তবে মার্কিন সূত্র ও ইরানি সংবাদমাধ্যম জানাচ্ছে,
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে সম্মুখ সমরে থেকে খাবার ও সুপেয় পানির অভাবে কঙ্কালসার হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা। সম্প্রতি এই সেনাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য একটি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে