
ভারতের পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশা আল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’ বলার একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে আইপিএস কর্মকর্তা ড. বুশারা বানোর বদলি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁর বদলির আদেশে এটিকে একটি ‘জনস্বার্থে’ প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বুশারা বানো পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) জারি করা আদেশে তাঁকে স্টেট আর্মড পুলিশের (এসএপি) চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের (ডব্লিউবিপিএস) কর্মকর্তা পার্থ ঘোষ।
বদলির কয়েক ঘণ্টা আগে বুশারার একটি ইউটিউব ভিডিও নিয়ে ডানপন্থী মহলে সমালোচনা শুরু হয়। ভিডিওতে তিনি সিভিল সার্ভিসে আসার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) রেসিডেনসিয়াল কোচিং অ্যাকাডেমির (আরসিএ) প্রশংসা করেন। তিনি জানান, সৌদি আরব থেকে ফেরার পর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিলেন এবং আরসিএর লাইব্রেরি ও কোচিং তাঁকে সহায়তা করেছে।
‘হিন্দু লিগ্যাল ফান্ড’ নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করে, তারা পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের কাছে বুশারার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাঁর প্রকাশ্য যোগাযোগে নিরপেক্ষতা বজায় রাখা ও ‘জাতীয় অভিব্যক্তি’ ব্যবহার করা উচিত ছিল। তাদের দাবি, ভিডিওতে তিনি ‘জয় হিন্দ’ বা ‘বন্দে মাতরম’ ব্যবহার করেননি।
বুশারা এই বিষয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বদলির সমালোচনা করে এক্সে পোস্ট করেন। তিনি দাবি করেন, ধর্মীয় অভিবাদন ও শব্দ ব্যবহারের কারণে একজন মুসলিম আইপিএস কর্মকর্তাকে বদলি করা ‘হাস্যকর’।
এদিকে, সরকারি সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘটনাটি একটি ছোট প্রশাসনিক রদবদলের অংশ এবং একজন সরকারি কর্মকর্তা এটিকে নিয়মিত বদলি হিসেবে বর্ণনা করেছেন।
বুশারা বানো ২০২১ ব্যাচের আইপিএস কর্মকর্তা। পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান তালিকায়ও তাঁকে খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দেখানো হয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুতিদের গত এক সপ্তাহের সামরিক তৎপরতার পর তাদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানকে সহযোগিতা করার জন্য গোপনে অনুরোধ জানিয়েছে চীন। সৌদি আরব বেইজিংয়ের কাছে সহায়তা চাওয়ার পর চীন ইরানের কাছে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি কর্মকর্তা। তাঁরা নাম প্রকাশ...
৩৪ মিনিট আগে
ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে ফের বড় ধরনের হামলা শুরু করবেন কি না, সে বিষয়ে তাঁকে শিগগিরই বড় সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে...
৪১ মিনিট আগে
সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
১ ঘণ্টা আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে