
যুক্তরাষ্ট্র প্রতি মাসে ৪ হাজার ৫০০ জন শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানের শরণার্থী আবেদন প্রক্রিয়া করার লক্ষ্য নির্ধারণ করেছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বার্ষিক শরণার্থী নেওয়ার মাত্রার চেয়ে অনেক বেশি। এ উদ্যোগকে সমর্থন দিতে প্রিটোরিয়ায় মার্কিন দূতাবাসে ‘ট্রেইলার’ বা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অপ্রকাশিত নথিতে এই নতুন লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে। এতে বোঝা যায়, দক্ষিণ আফ্রিকা থেকে শরণার্থী গ্রহণের গতি বাড়ানোর চেষ্টা চলছে, যেখানে অন্যান্য অঞ্চল থেকে শরণার্থী আবেদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেছেন, ২০২৬ অর্থবছরে সারা বিশ্ব থেকে মোট ৭ হাজার ৫০০ জন শরণার্থী গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। তবে গত বছর অভ্যন্তরীণভাবে ৪০ হাজার থেকে ৬০ হাজার শরণার্থী নেওয়া নিয়ে আলোচনা হয়েছিল। ২০২৫ সালের মে মাসে চালু হওয়া কর্মসূচির আওতায় ৩১ জানুয়ারি পর্যন্ত প্রায় ২ হাজার শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যদিও সাম্প্রতিক মাসগুলোতে গতি বেড়েছে।
তবে ওয়াশিংটনে প্রশাসনিক জটিলতার কারণে এ উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে বিলম্ব হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানসহ সব শরণার্থীর যুক্তরাষ্ট্রে ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র দপ্তর এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। যদিও হোয়াইট হাউস বিষয়টি পররাষ্ট্র দপ্তরের দিকে নির্দেশ করেছে।
যুক্তরাষ্ট্রে দক্ষিণ আফ্রিকান চেম্বার অব কমার্স জানিয়েছে, গত বছর ৬৭ হাজারের বেশি মানুষ পুনর্বাসনে আগ্রহ প্রকাশ করেছেন।
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প অভিবাসন নীতির অংশ হিসেবে শরণার্থী গ্রহণ স্থগিত করেন। তবে কয়েক সপ্তাহ পর তিনি শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের শরণার্থী হিসেবে গ্রহণের উদ্যোগ নেন। তাঁর দাবি ছিল, সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যুষিত দেশে তাঁরা সহিংস নিপীড়নের শিকার হচ্ছেন।
দক্ষিণ আফ্রিকার সরকার এ দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিসপিন ফিরি বলেন, দক্ষিণ আফ্রিকায় কাঠামোগত নিপীড়নের শিকারের দাবি ভিত্তিহীন। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্রের কর্মসূচি আইনগত সীমার মধ্যে থাকলে তাঁদের সরকার এতে হস্তক্ষেপ করবে না।
সরকারি ডেটাবেইস প্রকাশিত চুক্তি-সংক্রান্ত নথিতে বলা হয়েছে, একটি নিরাপদ স্থান জরুরি ভিত্তিতে প্রয়োজন হওয়ায় প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ‘ট্রেইলার’ স্থাপনের চুক্তি দেওয়া হয়েছে।
জোহানেসবার্গে একটি বাণিজ্যিক ভবনে পরিচালিত আগের শরণার্থী প্রক্রিয়াকরণ কেন্দ্রটিতে দক্ষিণ আফ্রিকান কর্তৃপক্ষের অভিবাসন অভিযান চালানোর পর নতুন ও নিরাপদ স্থান বিবেচনা করা হয়। সেখানে ‘কার্যক্রম বিঘ্নিত’ হয়েছিল বলে নথিতে উল্লেখ করা হয়। নথিতে আরও বলা হয়, প্রতি মাসে প্রায় ৪ হাজার ৫০০ আবেদনকারীকে নিরাপদভাবে প্রক্রিয়াকরণে ব্যর্থ হলে প্রেসিডেন্টের অগ্রাধিকার পূরণে ব্যর্থতা ঘটবে।
২০২৫ সালের জানুয়ারিতে জারি করা ট্রাম্পের শরণার্থী নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ আফ্রিকানদের ক্ষেত্রে পররাষ্ট্রসচিব মার্কো রুবিও এবং স্বরাষ্ট্র নিরাপত্তাসচিব ক্রিস্টি নোয়েমের পৃথক অনুমোদন প্রয়োজন হচ্ছে।
একজন মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর অনুমোদনে বিলম্ব করায় প্রশাসনিক জট তৈরি হয়েছে।
ফেব্রুয়ারি ২৩ থেকে মার্চ ৯ পর্যন্ত সব শরণার্থীর ভ্রমণ বাতিল করা হয়েছে বলে আবেদনকারীদের পাঠানো এক ই-মেইলে জানানো হয়।
স্থগিতাদেশের আগে ডিসেম্বর ও জানুয়ারিতে প্রায় ১ হাজার ৫০০ দক্ষিণ আফ্রিকান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যেখানে আগের সাড়ে ছয় মাসে এ সংখ্যা ছিল প্রায় ৫০০।
ডিসেম্বরের মাঝামাঝি জোহানেসবার্গে মার্কিন কর্মীদের কার্যক্রম পরিচালিত বাণিজ্যিক ভবনে দক্ষিণ আফ্রিকান কর্তৃপক্ষ অভিযান চালালে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে মার্কিনভিত্তিক একটি শরণার্থী সংগঠনের হয়ে কাজ করা সাতজন কেনীয় ঠিকাদার ভিসা শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন এবং দুজন মার্কিন শরণার্থী কর্মকর্তা অল্প সময়ের জন্য আটক হন। পরে দুই দেশের কর্মকর্তারা এক বৈঠকে প্রক্রিয়াকরণ চালু রাখার বিষয়ে সমঝোতায় পৌঁছান।
চুক্তি-সংক্রান্ত নথি অনুযায়ী, প্রিটোরিয়ায় দূতাবাসের সম্পত্তিতে ‘অস্থায়ী মডুলার গ্রাম’ নির্মাণের অংশ হিসেবে ১৪টি প্রিফ্যাব্রিকেটেড মডুলার ভবন স্থাপনের জন্য একটি দক্ষিণ আফ্রিকান কোম্পানিকে ৭ লাখ ৭২ হাজার ডলারের চুক্তি দেওয়া হয়েছে।
একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেদনকারীদের একজন জানিয়েছেন, তিনি দূতাবাস চত্বরে ট্রেইলার সদৃশ কাঠামোতে সাক্ষাৎকার দিয়েছেন এবং আরও ট্রেইলার প্রস্তুত করা হচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে, নতুন প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ইতিমধ্যে কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিচার বিভাগ প্রকাশিত ইমেইল ও আলোকচিত্রের নথি। এতে দেখা যাচ্ছে, কীভাবে ব্রিটিশ অভিজাত সমাজের নারী ও পরবর্তীতে যৌন পাচারের দায়ে দণ্ডিত গিলেইন ম্যাক্সওয়েল সাবেক প্রেসিডেন্টকে কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ
১ ঘণ্টা আগে
২০২১ সালে ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ তাঁর বিরুদ্ধে দুটি ফেডারেল তদন্ত পরিচালনা করেন। এর মধ্যে একটি ছিল ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ। অন্যটি ছিল ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে নিয়ে যাওয়া গোপনীয় নথিপত্র সংক্রান্ত
২ ঘণ্টা আগে
২০১১ সাল থেকেই মারাকেশের বিলাসবহুল পামেরা জেলায় অবস্থিত ‘বিন এন্নাখিল’ নামক এই প্রাসাদটি কেনার চেষ্টা করছিলেন এপস্টেইন। কিন্তু দাম ও ক্রয়ের প্রক্রিয়া নিয়ে বিক্রেতার সঙ্গে বিরোধের কারণে দীর্ঘ কয়েক বছর ধরে আলোচনা ঝুলে ছিল।
৩ ঘণ্টা আগে
গ্রেটার ম্যানচেস্টারের গর্টন অ্যান্ড ডেন্টন উপনির্বাচনে জয় পেয়েছে গ্রিন পার্টি। দলটির প্রার্থী হান্না স্পেন্সার লেবারের দুর্গ বলে পরিটিতি আসনটি ছিনিয়ে নিয়েছেন। এটি ওয়েস্টমিনস্টারে গ্রিন পার্টির ইতিহাসে প্রথম উপনির্বাচনী জয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে