
ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক মার্কিন নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছে আরও অন্তত ৪৪ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
গতকাল সোমবার দিবাগত রাতে চালানো হয় এ হামলা। এ ছাড়া, দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেখানেও অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে রয়েছে এক শিশুও।
কিয়েভ মিলিটারি কর্তৃপক্ষের জানিয়েছে, কমপক্ষে ১৭৫টি ড্রোন, ১৪টি ক্রুজ ও ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৯ ঘণ্টা ধরে হামলা চালিয়েছে তারা। মিলিটারি কর্তৃপক্ষের প্রধান তাইমুর তিকাচেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে একটি ৯ তলা ভবনে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বড়সড় একটি গর্ত হয়ে গেছে ভবনটিতে। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ৩০টি অ্যাপার্টমেন্ট।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো সাংবাদিকদের জানান, রাতভর বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে কেঁপে উঠছিল কিয়েভ। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৭টি স্থানে হামলার চিহ্ন পেয়েছি। সেগুলোতে ২ হাজারের বেশি উদ্ধারকর্মী, পুলিশ, সিটি করপোরেশনের কর্মী ও চিকিৎসক কাজ করছেন।’
এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এটি ইরানের জন্য রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান। রেলপথে এই সহায়তা ইরানের সীমান্ত সংলগ্ন আজারবাইজানের শহর আস্তারায় পৌঁছানো হয়। সেখানে পৌঁছানোর পর রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
৮ ঘণ্টা আগে
রাষ্ট্র সংস্কারের দাবিতে নেপালের লাখো মানুষ গত বছর রাস্তায় নেমে এসেছিলেন। সে স্বপ্নপূরণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ। রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে গতকাল শুক্রবার নেপালের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বালেন্দ্র।
৯ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনে মাসের পর মাস নয়, আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আজ শুক্রবার ফ্রান্সে জি-৭ জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
১০ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, পেন্টাগন এখন তেহরানের বিরুদ্ধে যুদ্ধে মজুত করা অস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কিয়েভের জন্য...
১০ ঘণ্টা আগে