Ajker Patrika

শিশু ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কায় বিশ্বখ্যাত বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­
শিশু ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কায় বিশ্বখ্যাত বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার
শীর্ষস্থানীয় ও প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু পাল্লেগামা হেমরত্ন থেরো। ছবি: এএফপি

শ্রীলঙ্কায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দেশটির অন্যতম শীর্ষস্থানীয় ও প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু পাল্লেগামা হেমরত্ন থেরোকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭১ বছর বয়সী এই ভিক্ষু শ্রীলঙ্কার আটটি পবিত্র ধর্মীয় স্থানের প্রধান রক্ষক এবং ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অনুরাধাপুরার প্রধান পুরোহিত হিসেবে দায়িত্বরত ছিলেন। গত শনিবার (৯ মে) কলম্বোর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে অনুরাধাপুরার একটি মন্দিরে ভুক্তভোগী শিশুকে একাধিকবার যৌন নির্যাতন ও ধর্ষণ করেন তিনি। বর্তমানে ১৫ বছর বয়সী ওই কিশোরীর মাকেও এই অপরাধে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ মে) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত ৬ মার্চ শিশু অপহরণ ও আটকে রাখার একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে দীর্ঘদিনের এই নির্যাতনের ভয়াবহ তথ্য সামনে আসে। বর্তমানে ওই কিশোরী একটি সেফ হোমে রয়েছে।

অনুরাধাপুরার চিফ ম্যাজিস্ট্রেট শিয়াপথ শসিদু বিক্রমরত্নে অভিযুক্ত ভিক্ষুর ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং তাঁকে কলম্বো কারাগারের হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার তাঁকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হবে।

পাল্লেগামা হেমরত্ন সেই পবিত্র বোধিবৃক্ষের প্রধান তত্ত্বাবধায়ক, যেটি ২৫০০ বছর আগে গৌতম বুদ্ধের বোধিজ্ঞান লাভের মূল বৃক্ষের একটি শাখা থেকে জন্ম নিয়েছে বলে বিশ্বাস করা হয়। শ্রীলঙ্কায় এর আগে ধর্মীয় যাজকদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠলেও, হেমরত্ন থেরোর মতো এত উচ্চপদস্থ কোনো ধর্মীয় নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনা এবারই প্রথম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশি তদন্তে সরকারি প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষক

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে বিএনপি-জামায়াত নেতারা, সারা রাত থানায় আটকে রাখলেন ওসি

বিজয়ের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত স্ত্রী-সন্তানেরা, অভিনেত্রী তৃষাকে নিয়ে জল্পনা

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের

ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ পদে চাকরি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত