
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে বিল পুল্টেকে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় তিনি এই তথ্য জানান।
সিএনএন জানিয়েছে, বর্তমানে বিল পুল্টে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির (এফএইচএফএ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জাতীয় নিরাপত্তা বা গোয়েন্দা কার্যক্রমে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকায় এই নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ট্রাম্প তাঁর ঘোষণায় বলেন, পুল্টে যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার মতো সংবেদনশীল বিষয় পরিচালনায় গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি তিনি ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের ১০ ট্রিলিয়ন ডলারেরও বেশি সম্পদ তদারকির দায়িত্ব পালন করেছেন।
সমালোচকদের মতে, পুল্টে গোয়েন্দা কর্মকাণ্ডের চেয়ে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বেশি পরিচিত। এফএইচএফএ-র প্রধান হিসেবে তিনি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল, সিনেটর অ্যাডাম শিফ, জর্জিয়ার ফুলটন কাউন্টির জেলা অ্যাটর্নি ফ্যানি উইলিস এবং ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুকের বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির অভিযোগ তদন্তের জন্য বিচার বিভাগে সুপারিশ করেছিলেন। অভিযুক্ত সবাই অভিযোগ অস্বীকার করেছেন। কেবল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে মামলা গঠন হলেও পরে তা আদালতে খারিজ হয়ে যায়।
ডেমোক্র্যাটদের অভিযোগ, এসব পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার এই নিয়োগের তীব্র সমালোচনা করে বলেছেন—একজন স্বাধীন ও পেশাদার জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞের পরিবর্তে এমন একজন কর্মকর্তাকে বেছে নেওয়া হয়েছে, যিনি রাজনৈতিক প্রতিশোধমূলক কর্মকাণ্ডে আগ্রহী বলে পরিচিত।
অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পুল্টের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, তিনি গোয়েন্দা আমলাতন্ত্রকে নির্বাচিত নেতৃত্বের জবাবদিহির আওতায় রাখতে সক্ষম হবেন।
এর আগে মে মাসের শেষ দিকে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত স্বামীর পরিচর্যার কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। ট্রাম্প জানান, স্থায়ী গোয়েন্দা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত পুল্টে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত স্বীকার করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ইসরায়েলি বন্দীদের নিহত হওয়ার আশঙ্কা সম্পর্কে সতর্কবার্তা পাওয়ার পরও তিনি গাজা উপত্যকায় হামলার নির্দেশ দিয়েছিলেন। ইসরায়েলি আক্রমণে হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর কাছে থাকা জিম্মিরা
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য দান করা মৃতদেহ ইসরায়েলি সামরিক চিকিৎসকদের প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে দাতাদের স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, মৃতদেহগুলো কী কাজে ব্যবহার করা হতে পারে, সে বিষয়ে দাতা ও তাঁদের পরিবারকে যথেষ্ট তথ্য
২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে স্থানীয় সময় আজ সকালের দিকে তথাকথিত ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে। এর আগে ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে এবং কুয়েতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক “রেভল্যুশন” হয়েছিল।...মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে।...আমাদের এসটিএফ তাকে ধরে।...তারপর হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজে আমাকে ফোন করে বলেছেন...
২ ঘণ্টা আগে