
তাইওয়ান বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অধিকার রাখে এবং কোনো দেশ তা থামাতে পারে না বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। আফ্রিকার দেশ কিংডম অব ইসওয়াতিনি (পূর্বতন বতসোয়ানা) সফরে রাজা মাসাওয়াতি তৃতীয়র সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। তাইপের দাবি, এই সফর ঠেকানোর চেষ্টা করেছিল বেইজিং। এদিকে চীন লাইকে ‘ইঁদুর’ আখ্যা দিয়ে এই সফরের নিন্দা জানিয়েছে।
চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ড হিসেবে দেখে এবং তাদের মতে, বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো অধিকার তাইওয়ানের নেই। তবে তাইওয়ান সরকার এই অবস্থানকে প্রত্যাখ্যান করে আসছে। একই সঙ্গে বেইজিং অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন দ্বীপটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বন্ধ করে।
গত মাসে তাইওয়ান জানায়, ভারত মহাসাগরীয় অঞ্চলের তিনটি দেশকে চাপ দিয়ে প্রেসিডেন্ট লাইকে বহনকারী একটি বিমানের ওভারফ্লাইট অনুমতি বাতিলে বাধ্য করেছে চীন। ওই বিমানটির ইসওয়াতিনিতে যাওয়ার কথা ছিল। মূলত রাজা মাসাওয়াতির সিংহাসন আরোহণের ৪০তম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। বর্তমানে ১২টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, তাদের মধ্যে একটি ইসওয়াতিনি।
আজ রোববার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত মন্তব্যে লাই চিং-তে বলেন, ‘রিপাবলিক অব চায়না, তাইওয়ান একটি সার্বভৌম রাষ্ট্র এবং এই তাইওয়ান বিশ্বের অংশ।’ তিনি আরও বলেন, ‘তাইওয়ানের ২ কোটি ৩০ লাখ মানুষের বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অধিকার রয়েছে। কোনো দেশের সেই অধিকার নেই এবং থাকা উচিতও নয় যে তারা তাইওয়ানকে বিশ্বের জন্য অবদান রাখতে বাধা দেবে।’
শনিবার প্রায় ১৩ লাখ জনসংখ্যার দেশ ইসওয়াতিনিতে পৌঁছান লাই। এই সফরের বিষয়ে আগেভাগে কোনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষই। তিনি ইসওয়াতিনি সরকারের একটি বিমানে করে সেখানে যান। তাইওয়ানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা জানান, ‘আগে পৌঁছে পরে ঘোষণা’ করার কৌশলটি আন্তর্জাতিক উচ্চপর্যায়ের কূটনীতিতে প্রায়ই ব্যবহার করা হয়, যাতে বাইরের শক্তির সম্ভাব্য হস্তক্ষেপজনিত অনিশ্চয়তা কমানো যায়।
শনিবার রাতে চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় জানায়, লাই ‘গোপনে’ ইসওয়াতিনিতে পৌঁছেছেন। এক বিবৃতিতে তাদের এক মুখপাত্র বলেন, ‘লাই চিং-তের ঘৃণ্য আচরণ, রাস্তায় ইতি-উতি দৌড়াতে থাকা ইঁদুরের মতো, আন্তর্জাতিক মহলে অবধারিতভাবে উপহাসের মুখে পড়বে।’
তাইওয়ানের চীন নীতি নির্ধারণকারী মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানায়, লাই কোথায় যাবেন, তার জন্য বেইজিংয়ের অনুমতির প্রয়োজন নেই। তারা আরও বলেছে, চীনের ‘তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মাছের ব্যাপারীর মতো অশালীন ভাষা অত্যন্ত বিরক্তিকর।’

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকে আরোপিত সব ধরনের উড্ডয়ন বিধিনিষেধ তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।
১৩ মিনিট আগে
ইরান থেকে তেল কেনার অভিযোগে পাঁচটি চীনা রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই নিষেধাজ্ঞা পাত্তা না দিয়েছে একটি নিষেধাজ্ঞা বিরোধী এক আদেশ জারি করেছে চীন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘দুর্ব্যবহার’ বা বাজে আচরণ করলে তিনি ফের দেশটিতে হামলার নির্দেশ দেবে। স্থানীয় সময় গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন।
৪ ঘণ্টা আগে
দিল্লির বিবেক বিহার এলাকায় আজ রোববার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। চারতলা একটি আবাসিক ভবনে আগুন লাগার এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে