
ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় গাজায় এক ডজনের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। মানবিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি খারাপ হওয়ায় হাজার হাজার শিশু অনাহারের হুমকিতে পড়েছে। এরই মধ্যে অনাহারে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত হয়েছে গাজার ১১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ প্রবেশ না করায় গতকাল রোববার ৪ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন গাজায় অনাহারে মৃত শিশুদের তালিকায় যোগ দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে যে, গাজার ৭০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
গাজাবাসীকে অনাহারে মারার পাশাপাশি ইসরায়েলি বাহিনী গাজায় বোমা হামলা ও স্থল আক্রমণ বাড়িয়েছে। যার ফলে গত এক সপ্তাহে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছে। আল-আকসা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার দেইর এল-বালাহ শহরে বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় এক মা ও তাঁর সন্তানেরা নিহত হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, খান ইউনিসের পূর্বে বনি সুহাইলায় এক ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে।
এদিকে, ইসরায়েলি হামলায় ১১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদ এবং ডা. আলা আমির আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনই পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। আল-নাজ্জারের বাকি সন্তান ১১ বছর বয়সী আদম নিবিড় পরিচর্যা কেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের ১৯ মাসের গাজা আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৩১ শতাংশই শিশু। এই সংখ্যায় সেসব মৃত্যুর খবর অন্তর্ভুক্ত করা হয়নি যেখানে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, যা ইঙ্গিত দেয় যে প্রকৃত সংখ্যা আরও বেশি। জাতিসংঘের এক প্রতিবেদনে ইসরায়েলের গাজার শিশুদের প্রতি সহিংসতার বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা এবং আবাসিক ভবনে বারবার বিমান হামলা শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে।
ইসরায়েলি হামলায় নিহত ইয়াকিন হাম্মাদ তার হাসি এবং গাজায় স্বেচ্ছাসেবী কাজের জন্য পরিচিত। গত শুক্রবার রাতে উত্তর গাজার দেইর এল-বালাহের আল-বারাকায় ইসরায়েলি গোলাবর্ষণে হামলায় নিহত হয় ইয়াকিন। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ১১ বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার এবং তার বড় ভাই মোহাম্মদ হাম্মাদ বাস্তুচ্যুত পরিবারগুলোকে খাদ্য, খেলনা এবং পোশাক সরবরাহ করত।
ইয়াকিন হাম্মাদ ওয়েনা কালেকটিভ নামে গাজাভিত্তিক একটি অলাভজনক সংস্থার সক্রিয় সদস্য ছিল। এই সংস্থাটি সাহায্য ও মানবিক ত্রাণকার্যে নিবেদিত। ইয়াকিনের মৃত্যুর খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর কর্মী, ইয়াকিনের অনুসারী এবং সাংবাদিকদের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা বার্তা আসতে শুরু করে।
গাজার ফটোসাংবাদিক মাহমুদ বাসেম লিখেন, ‘তার শরীর হয়তো নেই, কিন্তু তার প্রভাব মানবতার এক আলোকবর্তিকা হয়ে আছে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা আরেক শ্রদ্ধাঞ্জলিতে লেখা হয়েছে, ‘স্কুলে যাওয়া এবং নিজের শৈশব উপভোগ করার পরিবর্তে, সে ইনস্টাগ্রামে সক্রিয় ছিল এবং গাজায় অন্যদের সাহায্য করার প্রচারাভিযানে অংশ নিচ্ছিল। কোনো কথা নেই। একদম কোনো কথা নেই।’

‘এল মেনচো’ নামেই পরিচিতি পেয়েছিলেন মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন। এর আগে মেনচোর অবস্থানের কথা সেনারা জেনে গিয়েছিল তাঁর প্রেমের সূত্র ধরে।
৭ ঘণ্টা আগে
২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা দুতার্তেকে গত বছরের মার্চ মাসে ম্যানিলা থেকে গ্রেপ্তার করে নেদারল্যান্ডসে নিয়ে আসা হয়। ৮০ বছর বয়সী দুতার্তে বর্তমানে তিনি শেভেনিনজেন কারাগারের আইসিসি ডিটেনশন ইউনিটে বন্দী রয়েছেন। এর আগে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া শুনানিতে তাঁকে অত্যন্ত দুর্বল ও বিমর্ষ দেখা গিয়
৮ ঘণ্টা আগে
বিদ্যমান বাণিজ্যচুক্তি নিয়ে যে দেশগুলো ‘খেলার’ চেষ্টা করবে, তাদের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যে দেশই (যুক্তরাষ্ট্রের) সুপ্রিম কোর্টের হাস্যকর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খেলার চেষ্টা করবে, বিশেষ করে যারা বছরের...
৮ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় প্রতিদিনের হুমকির মুখে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নন এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
৯ ঘণ্টা আগে