
লক্ষ্ণৌয়ের আমৌসি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিপদের মুখ থেকে রক্ষা পেলেন ২৫০ জন হজযাত্রী। সৌদি আরবের জেদ্দা ফেরা সৌদিয়া এয়ারলাইনসের একটি বিশেষ হজ ফ্লাইট অবতরণের সময় বিমানের ডান দিকের চাকায় আগুনের সংকেত বেজে ওঠে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানের হাইড্রোলিক সিস্টেমে সমস্যা দেখা দিয়েছিল। হাইড্রোলিক লিক থেকে সৃষ্ট তাপে চাকায় ধোঁয়ার সৃষ্টি হয়। বিষয়টি ককপিটের পাইলট নজরে আনেন। সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠিয়ে জরুরি ল্যান্ডিংয়ের ব্যবস্থা নেওয়া হয়।
বিমানটি নিরাপদে অবতরণ করলে বিমানবন্দরের দমকল বিভাগ সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানের যাত্রীদের ধাপে ধাপে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই ঘটনায় সৌদিয়া এয়ারলাইনস একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সব যাত্রী নিরাপদে আছেন। যান্ত্রিক ত্রুটির সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বিমানের পূর্ণ পরীক্ষা শেষ হচ্ছে, ততক্ষণ সেটি পরিষেবার বাইরে থাকবে।’
এ ঘটনার পর থেকেই যাত্রীদের পরিবারের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১৪ মিনিট আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৩ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৪ ঘণ্টা আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে