ঢাকা: উত্তর আমেরিকার দেশ কিউবার উদ্ভাবিত তিন ডোজের টিকা ‘আবদালা’ করোনাভাইরাসের বিরুদ্ধে ৯২ শতাংশের বেশি কার্যকর। টিকাটির চূড়ান্ত ধাপের ট্রায়ালে এটি করোনার সংক্রমণ ঠেকাতে ৯২ দশমিক ২৮ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। গত সোমবার দেশটির সরকার এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে কিউবা সরকার জানিয়েছিল, ফিনলে ইনস্টিটিউটের তৈরি দুই ডোজের সবেরানা-২ টিকাটি করোনার বিরুদ্ধে ৬২ শতাংশ কার্যকর।
টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল লিখেছেন, ‘মহামারিতে আক্রান্ত ফিনলে ইনস্টিটিউট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা সব বাধা অতিক্রম করে আমাদের দুটি কার্যকর করোনা টিকা দিয়েছেন।’
আশা করা হচ্ছে, খুব শিগগির এই টিকা দুটির জরুরি ব্যবহারের অনুমোদন দেবে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দশক ধরে বিশ্বজুড়ে শীর্ষ টিকা রপ্তানিকারক দেশ কিউবা। দেশটির বিজ্ঞানীরা এখন পর্যন্ত মোট পাঁচটি কোভিড টিকা তৈরির ঘোষণা দিয়েছে।
এরই মধ্যে কিউবার টিকা কেনার আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি দেশ।
বিভিন্ন দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে অন্যতম– অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, ফাইজার–বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন, রাশিয়ার স্পুতনিক–ভি, ভারতের কোভ্যাক্সিন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তদন্তের মাত্রা বাড়ানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর দিনই ওই হামলার ঘটনা ঘটেছিল।
৭ ঘণ্টা আগে
ইরানে হামলা শুরুর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শিগগির এ যুদ্ধ শেষ হবে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে ইসরায়েলও এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। এ পরিস্থিতিতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে...
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আরও ছয়টি দেশ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করেছে। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে মামলাটি করেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগে
ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর হলেও চিকিৎসা চলছে।
৯ ঘণ্টা আগে