
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর শুরু করেন অভিবাসী প্রত্যাবাসন। এবার অভিবাসননীতিতে নতুন পরিকল্পনা আঁটছেন ট্রাম্প। ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৫৯ লাখ টাকা) বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছেন তিনি।
ট্রাম্প বলছেন, ধনী অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াকে সহজ করার পরিকল্পনা হিসেবে ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা চালু করতে যাচ্ছেন তিনি। এই ‘গোল্ড কার্ড’ স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া এবং আমেরিকার নাগরিকত্বের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
ট্রাম্প বলেন, ‘আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করব। এই কার্ডের জন্য প্রায় ৫ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করব। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে, পাশাপাশি এটি (আমেরিকার) নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।’
যেসব বিদেশি যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের ইবি-৫ প্রোগ্রাম ‘গ্রিন কার্ড’ দেয়। মার্কিন ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা কর্মসংস্থান সংরক্ষণের প্রতিশ্রুতির মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান বিদেশি বিনিয়োগকারীরা। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামটি প্রতিস্থাপন করে তিনি গোল্ড কার্ড চালু করবেন। তাঁর মতে, এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধে সহায়ক হতে পারে।
তিনি আরও বলেন, ‘এটা কিছুটা গ্রিন কার্ডের মতো, তবে অনেক বেশি সুবিধাযুক্ত। এটি নাগরিকত্বের পথ তৈরি করবে, মূলত ধনী বা অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিদের জন্য। তাঁরা এখানে আসার জন্য মূল্য পরিশোধ করবে। কোম্পানিগুলো লোকজনকে এখানে নিয়ে আসার জন্য অর্থ দেবে, যাতে তারা এ দেশে দীর্ঘমেয়াদে থাকতে পারে।’
ট্রাম্প বলেন, ‘তারা ধনী হবে, সফল হবে। তারা অনেক অর্থ ব্যয় করবে, অনেক কর দেবে। অনেক লোকের কর্মসংস্থান করবে। আমরা মনে করি, এটি অত্যন্ত সফল হতে চলেছে।’
কমপক্ষে ১০ লাখ গোল্ড কার্ড বিক্রি হবে বলে আশা করছেন ট্রাম্প। দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) দ্বারা পরিচালিত হয়। বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য ১৯৯০ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান, ‘ইবি-৫ প্রোগ্রাম ছিল পুরোপুরি অর্থহীন, কল্পনাপ্রসূত ও জালিয়াতিতে ভরা। এটি কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় ছিল। তাই প্রেসিডেন্ট বলেছেন, এই হাস্যকর ইবি-৫ প্রোগ্রামের পরিবর্তে আমরা এটি বন্ধ করে দেব। আমরা এর পরিবর্তে ট্রাম্প গোল্ড কার্ড চালু করব।’
বিশ্বের অনেক দেশেই বিনিয়োগকারীদের জন্য ভিসার সুবিধা রয়েছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, বিশ্বব্যাপী শতাধিক দেশ ধনী ব্যক্তিদের জন্য ‘গোল্ডেন ভিসা’ অফার করে, যার মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, গ্রিস, মাল্টা, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি।

ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
৪৩ মিনিট আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এ বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
১ ঘণ্টা আগে