Ajker Patrika

ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানের জন্য ৩১৩ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে রাশিয়া। শুক্রবার (২৭ মার্চ) রাতে রাশিয়া টুডের (আরটি) এক প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এটি ইরানের জন্য রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান। রেলপথে এই সহায়তা ইরানের সীমান্ত সংলগ্ন আজারবাইজানের শহর আস্তারায় পৌঁছানো হয়। সেখানে পৌঁছানোর পর রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

এদিকে আজারবাইজানের ভেতর দিয়েই এর আগে রাশিয়া আরও একটি মানবিক সহায়তার চালান পাঠিয়েছে। আজারবাইজানের গণমাধ্যম জানিয়েছে, সে সময় সাতটি ট্রাকের একটি বহরে করে ১৪০ টনের বেশি সহায়তা সামগ্রী পরিবহন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই মানবিক সহায়তা কার্যক্রমটি পরিচালিত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে। পুরো কার্যক্রমে আজারবাইজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সহায়তা পরিবহনে ট্রানজিট সুবিধা নিশ্চিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

খারগ দ্বীপের দখলে ভেঙে পড়বে আইআরজিসি, শেষ হবে যুদ্ধ: হোয়াইট হাউস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত